গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে নেতাদের ঢাকায় ডেকেছে জাতীয় পার্টি, করবে মিছিল

লিয়াকত আলী বাদল, রংপুর
১১ অক্টোবর ২০২৫, ০৫:৪৮আপডেট : ১১ অক্টোবর ২০২৫, ০৫:৪৮

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া, দলীয় প্রতীক নিয়ে ‘ষড়যন্ত্র’সহ সার্বিক বিষয়ে শনিবার (১১ অক্টোবর) ঢাকায় জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের জরুরি সভা আহ্বান করেছেন। সভায় সারা দেশের জেলা ও মহানগর জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের সভাপতি সম্পাদককে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।

সভা শেষে বড় ধরনের শোডাউন করবে জাতীয় পার্টি। মিছিলে জি এম কাদের নিজেই নেতৃত্ব দেবেন বলেও জানা গেছে।

এসব তথ্য নিশ্চিত করেছেন জাপার কো-চেয়ারম্যান, দলের রংপুর মহানগর সভাপতি ও সাবেক সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।

এদিকে দলীয় সূত্রে জানা গেছে, জাতীয় পার্টি আগামী সংসদ নির্বাচনে অংশ নিলে ৩০০ আসনেই প্রার্থী দেবে। সে জন্য প্রার্থী বাছাইয়ের প্রাথমিক তালিকাও চূড়ান্ত করেছে।

দলের চেয়ারম্যান জি এম কাদের রংপুর-৩ (সদর), মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসন থেকে নির্বাচন করবেন বলে দলীয়ভাবে স্থানীয় নেতাকর্মীদের জানিয়ে দেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

এদিকে জামায়াতে ইসলামী ও এনসিপিসহ কয়েকটি দল জাতীয় পার্টির নিষেধাজ্ঞার দাবি জানাচ্ছে। আওয়ামী লীগের সঙ্গে জোট করা ও সংসদে প্রধান বিরোধী হওয়া দলটিও প্রাথমিকভাবে নির্বাচনে অংশ নেওয়া সিদ্ধান্ত নিলেও লেভেল প্লেয়িং ফিল্ড ও নির্বাচনি পরিবেশের বিষয়টি বিবেচনায় রেখেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক জাপার এক শীর্ষ নেতা জানিয়েছেন, ব্যারিস্টার আনিসুল হক আর রুহুল আমিন হাওলাদাররা যে আলাদা জাতীয় পার্টি করেছে, তারা এনসিপির সঙ্গে জোট করার চেষ্টা করছে। এ জন্যই দলের প্রতীক লাঙ্গল দাবি করছে। তবে আইনিভাবে লাঙ্গল প্রতীক জি এম কাদেরের থাকবে এটাও এক ধরনের চাপে রাখার কৌশল নিয়েছে অন্তর্বর্তী সরকারসহ কয়েকটি দল।

সার্বিক বিষয়ে জানতে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা শুক্রবার বিকেলে বাংলা ট্রিবিউনকে জানান, শনিবার ঢাকায় দলের চেয়ারম্যান জি এম কাদের জরুরি সভা আহ্বান করেছেন। সেখানে আগামী নির্বাচনে অংশ নেওয়া সহ বিভিন্ন বিষয় আলোচনা করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে।

তিনি বলেন, জাতীয় পার্টিকে আগামী নির্বাচনে অংশ নেওয়া থেকে বিরত রাখতে নানান চক্রান্ত চলছে। আমরা ১৯৯৬ সালে বিএনপির এক তরফা নির্বাচন ছাড়া সব নির্বাচনেই অংশ নিয়েছি। জাতীয় পার্টি নির্বাচনমুখি দল, আমরা সব সময় নির্বাচন করার জন্য প্রস্তুত আছি। জাতীয় পার্টি ৩০০ আসনেই প্রার্থী দেবে। ইতিমধ্যে রংপুর বিভাগের ৩৩টি আসনেই দলের প্রাথমিক প্রার্থী তালিকা চূড়ান্ত করে দলের চেয়ারম্যানকে জানানো হয়েছে।

তবে কোনও দলের নাম উল্লেখ করে বলেন, জাতীয় পার্টি নির্বাচন করলে অভাবনীয় ফলাফল পাবে এই আশঙ্কায় অনেক চক্রান্ত চলছে।

শনিবার ঢাকায় জরুরি ও গুরুত্বপূর্ণ সভা শেষে একটি মিছিল হবে বলেও জানান তিনি।

এদিকে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর জেলা জাপার আহ্বায়ক আজমল হোসেন লেবু এ প্রতিনিধিকে জানান, শনিবার ঢাকায় সারা দেশের জেলা, মহানগর সভাপতি, সম্পাদকসহ অঙ্গ সংগঠনের নেতাদের ডাকা হয়েছে। সেখানে নির্বাচনসহ সার্বিক বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে।

এদিকে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর মহানগর সাধারণ সম্পাদক এস এম ইয়াসির বলেন, জাতীয় পার্টির অবস্থা আগের চেয়ে এখন অনেক ভালো। দল থেকে ব্যারিস্টার আনিসুল হক, রুহুল আমিন হাওলাদার, মজিবুল হক চুন্নু চলে গেছে- এরাই মূলত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে জাতীয় পার্টিকে নির্বাচনে অংশ নিতে বাধ্য করেছে। এখন জাতীয় পার্টি পুরোপুরি ক্লিন হয়েছে। এখন বিএনপি আওয়ামী লীগ ঘেঁষা নয়। পুরোপুরি এরশাদের মূল জাতীয় পার্টিতে পরিণত হয়েছে। আগামী নির্বাচন যদি অংশগ্রহণমূলক হয়, সব দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে পারে নির্বাচন কমিশন- তাহলে জাতীয় পার্টি অনেক আসনে জয়ী হবে।

তিনি বলেন, আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে না বলছে- এটা হলে আওয়ামী লীগের সংখ্যাগরিষ্ঠ ভোট জাতীয় পার্টির প্রার্থী পাবে বলে আশা করেন তিনি। নির্বাচন করলে ৩০০ আসনেই প্রার্থী দেবে জাতীয় পার্টি।

/এফআর/
সম্পর্কিত
যানজটে গাড়িতেই রাত কাটালেন জিএম কাদের, বাড়ি যেতে লেগেছে ২২ ঘণ্টা
গণভোট বেআইনি ও অবৈধ: জি এম কাদের
মামলার ভয় দেখিয়ে আমাদের রাজনীতি থেকে সরানোর ষড়যন্ত্র করছে: জিএম কাদের 
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি