জামিনে মুক্তি পাওয়া আ.লীগ নেতা ফের গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি
১৪ অক্টোবর ২০২৫, ১১:৪২আপডেট : ১৪ অক্টোবর ২০২৫, ১২:০৮

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল্লাহেল কবীর ফারুককে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৩ অক্টোবর) রাতে গাইবান্ধা জেলা পরিষদের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে সদর থানার পুলিশ।

আটক শহীদুল্লাহেল কবীর ফারুক সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঢোলভাঙ্গা স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক। তিনি সাদুল্লাপুর উপজেলার খোর্দকোমরপুর ইউনিয়নের তালুক হরিদাস গ্রামের মোশাররফ হোসেন নওশার ছেলে।

গত বছরের ২২ ডিসেম্বর জেলা শহরের পলাশপাড়ার ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করে কারাগারে পাঠায় সদর থানা পুলিশ। কয়েকদিন পর তিনি জামিনে মুক্তি পান।

বিষয়টি নিশ্চিত করে সদর থানার ওসি শাহিনুর ইসলাম তালুকদার জানান, গত বছরের ২৬ আগস্ট জেলা বিএনপি ও যুবদলের অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় শহীদুল্লাহেল কবীর ফারুকের সম্পৃক্ততা পাওয়া গেছে। ওই মামলায় আগেও তাকে গ্রেফতার করা হয়েছিল।

ওসি আরও জানান, জামিনের পর থেকে ফারুক প্রকাশ্যে ঘোরাফেরা করছিলেন এবং বিভিন্ন নাশকতার পরিকল্পনা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে অভিযান চালিয়ে তাকে পুনরায় গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে দুপুরে আদালতে হাজির করা হবে।

/এফআর/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের