জাতীয় নির্বাচনের ওপর দেশের রাজনীতি ও অর্থনীতি নির্ভর করছে: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি
১৪ অক্টোবর ২০২৫, ১৯:৪২আপডেট : ১৪ অক্টোবর ২০২৫, ২০:০৮

দেশের অর্থনীতি এবং সার্বিক রাজনীতি নির্ভর করছে আসন্ন (ত্রয়োদশ) জাতীয় নির্বাচনের ওপর—এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেন, সামগ্রিকভাবে বিএনপিই বিগত বছরগুলোতে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকালে ঠাকুরগাঁও জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ঠাকুরগাঁও সদর উপজেলা ও রুহিয়া থানা বিএনপির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির এই শীর্ষ নেতা দাবি করেন, স্বৈরাচারী শেখ হাসিনার ১৬ বছরের শাসনামলে বিএনপি নেতাকর্মীদের ওপর নজিরবিহীন নিপীড়ন চালানো হয়েছে। তিনি পরিসংখ্যান দিয়ে বলেন, ‘প্রায় ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এর পাশাপাশি, ২০ হাজার নেতাকর্মীকে হত্যা এবং তিন জন এমপিসহ ১ হাজার ৭০০ নেতাকর্মীকে গুম করা হয়েছে।’

তিনি উল্লেখ করেন, ‘আমাদের রাজনৈতিক কর্মীরা এখন অন্তত রাতে শান্তিতে ঘুমাতে পারছেন। ঠাকুরগাঁওয়ের অনেক নেতাকর্মী দীর্ঘ ১৫ বছর কারাগারে কাটিয়েছেন এবং মিথ্যা মামলায় সাজাপ্রাপ্ত হয়েছেন।’ এই পরিস্থিতিতে আইনি সহায়তা দেওয়ায় তিনি আইনজীবীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

গণভোট প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি জাতীয় ঐকমত্য কমিশনে মত দিয়েছে যে একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন অনুষ্ঠান করা যেতে পারে।’

ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরীফ, সদর বিএনপি সভাপতি আব্দুল হামিদ এবং রুহিয়া থানা বিএনপির সভাপতি আব্দুল জব্বারসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।

/কেএইচটি/এমওএফ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের