চোর সন্দেহে তিন জনকে পিটিয়ে হত্যা, ৩৫০ জনের বিরুদ্ধে মামলা

গাইবান্ধা প্রতিনিধি
০২ নভেম্বর ২০২৫, ১৮:৪৫ আপডেট : ০২ নভেম্বর ২০২৫, ১৮:৪৫

গাইবান্ধার গোবিন্দগঞ্জে গরু চোর সন্দেহে তিন জনকে পিটিয়ে হত্যার ঘটনায় অজ্ঞাত ৩০০ থেকে ৩৫০ জনকে আসামি করে হত্যা মামলা করেছে পুলিশ। রবিবার (২ নভেম্বর) বিকালে গোবিন্দগঞ্জ থানার এসআই তফিজ উদ্দীন বাদী হয়ে মামলাটি করেন।

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম জানান, তিন জন নিহত হওয়ার ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে। আসামিদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে। নিহতদের লাশ থানায় রাখা হয়েছে। তাদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। বাকি দুই জনের পরিচয় এখনও শনাক্ত হয়নি। পরিচয় মিললে আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে।

এর আগে রবিবার ভোরে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের নাসিরাবাদ (মাজার এলাকা) গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আড়াইটার দিকে ওই গ্রামের আব্দুস ছালামের গোয়ালঘর থেকে একটি সংঘবদ্ধ দল তিনটি গরু চুরি করে। গরুগুলো একটি পিকআপে তুলতে গেলে বাড়ির লোকজনের নজরে আসে। চিৎকারে স্থানীয়রা ধাওয়া করলে তিন সদস্য পাশের জঙ্গলে ও পরে একটি পুকুরে লাফিয়ে পড়ে প্রাণ বাঁচাতে চেষ্টা করে। সেখানেই তাদের ধরে বেধড়ক মারধর করা হয়। 

এতে দুইজন ঘটনাস্থলেই মারা যান। পরে পুলিশ গুরুতর আহত একজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে; তবে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয়দের দাবি, প্রায় ৮-১০ জনের একটি সংঘবদ্ধ গরুচোর চক্র পিকআপ ভ্যান নিয়ে গরু চুরি করতে এসেছিল। ধাওয়া খেয়ে তাদের সহযোগীরা পিকআপসহ পালিয়ে যায়। নিহতরা বগুড়া জেলার শিবগঞ্জ এলাকার একটি সক্রিয় গরু চোর দলের সদস্য বলে ধারণা করছেন তারা।

নিহতদের মধ্যে একজনের পরিচয় শনাক্ত হয়েছে। তার নাম কাইছার আলী (৩২)। তিনি বগুড়ার শিবগঞ্জ উপজেলার দামগাড়া গ্রামের আলিফবর আলীর ছেলে। নিহত অপর দুই জনকেও একই উপজেলার সক্রিয় গরু চোর চক্রের সদস্য বলে ধারণা করছে স্থানীয়রা। পরিচয় নিশ্চিতের পর লাশ হস্তান্তর করা হবে।

ঘটনার পর পুলিশ সুপার নিশাত অ্যাঞ্জেলা, গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম ও সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

/এফআর/
সম্পর্কিত
থানায় গিয়ে পুলিশকে মারধর করা যুবদল নেতাকে বহিষ্কার
মধ্যরাতে অভিযান চালিয়ে জামায়াত নেতাকে ২৫ হাজার টাকা জরিমানা
নরসিংদীতে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম