জামিন চাইতে আদালতে যাওয়া দুই চেয়ারম্যান ও ইউপি সদস্য কারাগারে

নীলফামারী প্রতিনিধি
০৯ নভেম্বর ২০২৫, ২১:২৯আপডেট : ০৯ নভেম্বর ২০২৫, ২১:২৯

নীলফামারীর ডোমারে ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির এমপি প্রার্থীর গাড়িবহরে হামলার মামলায় দুই চেয়ারম্যানসহ এক ইউপি সদস্যকে কারাগারে পাঠানো হয়েছেন। রবিবার (৯ নভেম্বর) দুপুর তারা আদালতে আগাম জামিন নিতে গেলে জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। জেলা জজ আদালতের বিচারক মনছুর মিয়া তাদের জামিন আবেদন নামঞ্জুর করে ওই আদেশ প্রদান করেন।

গ্রেফতাররা হলেন- উপজেলার সোনারায় ইউনিয়নের চেয়ারম্যান গোলাম ফিরোজ চৌধুরী, হরিনচড়া ইউনিয়নের চেয়ারম্যান রাসেল রানা ও ডোমার সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য আলমগীর রহমান।

আসামিরা প্রত্যেকেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত ছিলেন।

ডোমার থানার ওসি আরিফুল ইসলাম বলেন, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে এমপি প্রার্থীর গাড়ি বহরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও হামলার মামলায় আদালতে আগাম জামিন নিতে গেলে বিচারক তাদের আবেদন নামঞ্জুর করেন কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

/এফআর/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি