হিলিতে অধিকাংশ নলকূপ নষ্ট, খাবার পানির সংকট

হিলি প্রতিনিধি
২০ নভেম্বর ২০২৫, ১০:৫০আপডেট : ২০ নভেম্বর ২০২৫, ১০:৫০

দিনাজপুরের হিলিতে বিশুদ্ধ পানির চাহিদা মেটাতে সরকারিভাবে বসানো অধিকাংশ নলকূপ দীর্ঘদিন ধরে বিকল হয়ে পড়ে আছে। এতে বিশুদ্ধ খাবার পানির সংকট দেখা দিয়েছে, চরম বিপাকে পড়েছেন স্থানীয় লোকজন। নলকূপগুলো মেরামতের জন্য সংশ্লিষ্টদের বারবার বলেও কোনও কাজ হচ্ছে না অভিযোগ স্থানীয়দের। তবে অচিরেই বিকল নলকূপগুলো সচল করার কথা জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

হিলি পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন একটি মক্তব্যের সামনে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের অধীনে স্থানীয়দের বিশুদ্ধ পানির জন্য একটি নলকূপ বসানো হয়েছিল। কিন্তু কিছুদিনের ব্যবধানে সেটি নষ্ট হয়ে যায়। বর্তমানে সেখানে নলকূপ নেই। ফলে পানির সংকটে আছেন স্থানীয় লোকজন।

একইভাবে হিলি বাজারে বিএনপি কার্যালয়ের পাশে একটি নলকূপ বসানো হলেও তার হাতল নেই দীর্ঘদিন। শুধু এটি নয় এমন চিত্র উপজেলার তিনটি ইউনিয়ন ও একটি পৌরসভায়। ৭৮টি নলকূপের অধিকাংশই নষ্ট। নিম্নআয়ের মানুষের বিশুদ্ধ পানির চাহিদা মেটাতে কলগুলো স্থাপনের কিছুদিন পানি পাওয়া গেলেও এখন পাওয়া যাচ্ছে না। অনেক নলকূপ আছে, হাতল নেই। আবার কোথাও কলই নেই। আবার কোনোটির সবকিছু থাকলেও পানি উঠে না। এতে গত কয়েক মাস ধরে বিশুদ্ধ পানির সংকটে রয়েছেন এসব এলাকার বাসিন্দা।

হিলির তারকাটার বাসিন্দা খোদেজা বেওয়া বলেন, ‌‘আমাদের গ্রামে একটি নলকূপ ছিল। পানি নিয়ে খেতাম। কাপড়-চোপড় ধোয়া থেকে শুরু করে সব কাজ করা যেতো। কিন্তু দেড় মাস আগে নলকূপটা চুরি হয়ে গেছে। যার কারণে আমাদের এখানকার মানুষের পানি খাওয়ার খুব কষ্ট করতে হচ্ছে।’

হাকিমপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের উপ-সহকারী প্রকৌশলী আহসান হাবিব বলেন, ‘যেসব নলকূপ বসানো হয়েছে সেগুলো নষ্ট কিংবা চুরির বিষয়ে কেউ আমাদের কাছে অভিযোগ করেনি। অভিযোগ করলে সেগুলো মেরামত করে দেবো। মেরামত করে দিলেই পানির সংকট দূর হয়ে যাবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, ‘আমরা যেসব নলকূপ বসিয়ে দিই, সেগুলো চুরি রোধের নিরাপত্তা দিয়ে বসানো হয়। আর যারা নলকূপগুলো ব্যবহার করে তাদেরও দায়িত্ব থাকে। যেসব নলকূপ বিকল হয়েছে সেগুলো তো কমিউনিটি লেভেলে ঠিক করার কথা। তারপরও যদি কেউ মেরামত করতে না পারে আমাদের জানালে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের মাধ্যমে মেরামতের ব্যবস্থা করা হবে।’

/এএম/
সম্পর্কিত
আগস্টের চেয়ে সেপ্টেম্বরে বিদ্যুতের অবস্থা ৫০ ভাগ ভালো হবে: সমাজকল্যাণমন্ত্রী
ভারতীয় ব্যবসায়ীদের ধর্মঘট, হিলি দিয়ে আজও আমদানি-রফতানি বন্ধ
যে কারণে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ
সর্বশেষ খবর
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের আগ্রহ ও অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের আগ্রহ ও অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ