সুষ্ঠু পরিবেশ তৈরি হয়ে গেছে, কোনও ঝামেলা ছাড়াই নির্বাচন হবে: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি
২৫ নভেম্বর ২০২৫, ১৭:৫৮আপডেট : ২৫ নভেম্বর ২০২৫, ১৮:৪৮

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘‌বাংলাদেশ গণতন্ত্র উত্তরণের পথে চলছে। সুষ্ঠু পরিবেশ তৈরি হয়ে গেছে। কোনও ঝামেলা ছাড়াই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এমন কোনও পরিবেশ নেই, যাতে নির্বাচন ব্যাহত হতে পারে।’

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকালে ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতি কার্যালয়ে আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘এরই মধ্যে নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করেছে সরকার। রাজনৈতিক দলগুলো তাদের প্রার্থী ঘোষণা করেছে। দেশে নির্বাচনের আবহাওয়া তৈরি হয়েছে।’

তিনি বলেন, ‘গণতান্ত্রিক অধিকার ও আইনের শাসন রক্ষায় আইনজীবীরা সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিএনপি স্রোতস্বতী নদীর মতো। প্রতিটি আসনে চার থেকে পাঁচ জন করে প্রার্থী আছে, এতেই বোঝা যায় বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল। তবে জাতীয়তাবাদী শক্তির এই ভিত্তিকে আরও সুদৃঢ় করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’

সভায় জেলার আইনজীবীরা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আইন-আদালতের স্বাধীনতা, মানবাধিকার, গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা নিয়ে মতামত তুলে ধরেন।

এতে আরও উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক মো. মকদুম সাব্বির মৃদুল, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন ও সাধারণ সম্পাদক পয়গাম আলী প্রমুখ।

/এএম/এমওএফ/
সম্পর্কিত
সীমান্ত হত্যা বন্ধে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির 
ছাত্রদলের দুই নেতা বহিষ্কার
ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে মেলার আয়োজন করছে জিয়াউর রহমান ফাউন্ডেশন
সর্বশেষ খবর
রাষ্ট্রদ্রোহ আইন বাতিল চেয়ে রিট খারিজ করলেন হাইকোর্ট
রাষ্ট্রদ্রোহ আইন বাতিল চেয়ে রিট খারিজ করলেন হাইকোর্ট
ইরানে এবার কোন আশঙ্কায় হামলা চালালো যুক্তরাষ্ট্র
ইরানে এবার কোন আশঙ্কায় হামলা চালালো যুক্তরাষ্ট্র
লাশবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে কাভার্ডভ্যানের সংঘর্ষ, আহত ৮
লাশবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে কাভার্ডভ্যানের সংঘর্ষ, আহত ৮
৯৯৯ নম্বরে কল করে লাখ টাকা ছিনতাইয়ের হাত থেকে রক্ষা, পিস্তলসহ গ্রেফতার ৩ 
৯৯৯ নম্বরে কল করে লাখ টাকা ছিনতাইয়ের হাত থেকে রক্ষা, পিস্তলসহ গ্রেফতার ৩ 
সর্বাধিক পঠিত
রান্নার সময় গরুর মাংস সবুজ হওয়ার কারণ জানা গেলো ল্যাব পরীক্ষায়
রান্নার সময় গরুর মাংস সবুজ হওয়ার কারণ জানা গেলো ল্যাব পরীক্ষায়
‘ছয় মাস চলে গেলো, আর কয় মাস লাগবে?’
‘ছয় মাস চলে গেলো, আর কয় মাস লাগবে?’
‘ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা’ জারি: কারা পাবেন, কারা পাবেন না
‘ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা’ জারি: কারা পাবেন, কারা পাবেন না
মার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিলো বাংলাদেশ ব্যাংক
মার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিলো বাংলাদেশ ব্যাংক
সাবেক এমপির ছেলেকে নিয়ে কারাগারে থাকা আ.লীগ কর্মীদের ভিডিও বার্তা
সাবেক এমপির ছেলেকে নিয়ে কারাগারে থাকা আ.লীগ কর্মীদের ভিডিও বার্তা