মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০২ নভেম্বর ২০২৬, ১৬:৩৭ আপডেট : ০২ নভেম্বর ২০২৬, ১৬:৪১

সংরক্ষিত নারী আসন-২৩ এর উপনির্বাচনে বিএনপির প্রার্থী এলিজা জামান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তাকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।  

সোমবার (২ নভেম্বর) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এ গেজেট প্রকাশ করা হয়। 

গেজেটে বলা হয়, জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন, ২০০৪ এর ধারা ৪ অনুসারে রাজনৈতিক দল ও জোটের অনুকূলে বণ্টনকৃত সংরক্ষিত মহিলা আসনসমূহের ভিত্তিতে ধারা ২৬(২) অনুসারে নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের শূন্য পদে উপনির্বাচনে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত প্রার্থীর নাম প্রকাশ করছে। নির্ধারিত আসনের বিপরীতে একক প্রার্থী হওয়ায় এবং প্রার্থিতা প্রত্যাহার না করায় এলিজা জামানকে নির্বাচিত ঘোষণা করা হলো।

এর আগে ২৭ অক্টোবর সকাল ১০টায় এলিজা জামানের মনোনয়নপত্র যাচাই-বাছাই করে বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মঈন উদ্দীন খান। ওই দিন তিনি জানিয়েছিলেন, একাধিক প্রার্থী না থাকায় প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হলে গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন।

উল্লেখ্য, রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগ উঠলে গত ১ অক্টোবর তিনি পদত্যাগ করেন। পরে আসনটি শূন্য ঘোষণা করা হয়। এরই পরিপ্রেক্ষিতে গত ১২ অক্টোবর উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

/এএজে/আইএএম/
সম্পর্কিত
একটি চিহ্নিত মহল পোশাকশিল্পকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত: মাহদী আমিন
বিএনপি নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের মামলায় ছাত্রদল নেতা গ্রেফতার
‘জামায়াতের সঙ্গে জোটের সম্ভাবনা নেই, বিএনপি-আ.লীগ মন্ত্রিত্বের অফার দিয়েছিল’
সর্বশেষ খবর
সংসদে যুক্ত হচ্ছেন নতুন দুই সদস্য, শপথ মঙ্গলবার
সংসদে যুক্ত হচ্ছেন নতুন দুই সদস্য, শপথ মঙ্গলবার
চাকরি সামলে ফুড কার্টেও বাজিমাত, যেভাবে মাসে ৬ লাখ রুপি আয় দুই আইটি বিশেষজ্ঞের
চাকরি সামলে ফুড কার্টেও বাজিমাত, যেভাবে মাসে ৬ লাখ রুপি আয় দুই আইটি বিশেষজ্ঞের
আখতারুজ্জামানের জামিন বহাল
আখতারুজ্জামানের জামিন বহাল
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ ফের শুরুর শঙ্কায় বাড়ছে উদ্বেগ
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ ফের শুরুর শঙ্কায় বাড়ছে উদ্বেগ
সর্বাধিক পঠিত
সঙ্গী খুঁজতে অবিবাহিতদের বিনামূল্যে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ
সঙ্গী খুঁজতে অবিবাহিতদের বিনামূল্যে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ
এইচএসসি পাস করলো জেলা ছাত্রদল সভাপতির ছেলে, সমালোচনার মুখে কমিটি বিলুপ্ত
এইচএসসি পাস করলো জেলা ছাত্রদল সভাপতির ছেলে, সমালোচনার মুখে কমিটি বিলুপ্ত
সিএনজি অটোরিকশায় ব্যানার লাগিয়ে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং
সিএনজি অটোরিকশায় ব্যানার লাগিয়ে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং
এনসিপিতে যুক্ত হচ্ছেন নাজমুল আবেদীন ফাহিম ও নাজমুল ইসলাম
এনসিপিতে যুক্ত হচ্ছেন নাজমুল আবেদীন ফাহিম ও নাজমুল ইসলাম
এআই দিয়ে জীবিত দেখিয়ে ৪ লাখ মুক্তিপণ আদায়: সেই রাকিব পেলেন জিপিএ-৫, বাড়িতে কুলখানি
এআই দিয়ে জীবিত দেখিয়ে ৪ লাখ মুক্তিপণ আদায়: সেই রাকিব পেলেন জিপিএ-৫, বাড়িতে কুলখানি