বৈদ্যুতিক ক্যাবল নিয়ে গেছে চোরে, বিআরটিএ অফিসে ২ দিন অন্ধকার

রংপুর প্রতিনিধি
০৮ ডিসেম্বর ২০২৫, ১৯:৫০আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৫, ১৯:৫০

বৈদ্যুতিক তার চুরি হয়ে যাওয়ায় রংপুরের বিআরটিএ অফিস দুই দিন ধরে বিদ্যুৎ নেই। এতে দুই দিন ধরে সব ধরনের কার্যক্রম ও সেবা বন্ধ রয়েছে। ফলে নগরীসহ জেলার বিভিন্ন স্থান থেকে আসা শত শত মানুষ বিআরটিএর সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। দিনভর অপেক্ষা করে ফিরে যাচ্ছেন তারা।

সোমবার (৮ ডিসেম্বর) বিআরটিএ অফিস সূত্রে জানা গেছে, রংপুর নগরীর কাছারী বাজার এলাকায় অবস্থিত পুরান ডিসি অফিসের নিচ তলায় বিআরটিসি অফিস দোতলা ও ৩ তলায় রংপুর মেট্রোপলিটান পুলিশ কমিশনারের কার্যালয় রয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) রাতে কোনও একসময় বিআরটিএ অফিসের বৈদ্যুতিক লাইনের তার মেইন লাইন থেকে চুরি হয়ে যায়। রবিবার (৭ ডিসেম্বর) অফিসে এসে কর্মকর্তা-কর্মচারীরা বিদ্যুৎ নেই দেখতে পান। এতে দুই দিন ধরে বিআরটিএ অফিস অন্ধকারে নিমজ্জিত রয়েছে। অন্য জায়গা থেকে ল্যাপটপ চার্জ দিয়ে নিয়ে এসে কিছু জরুরি কাজ চলছে। তবে গ্রাহক সেবা বন্ধ রয়েছে বলে জানালেন কর্মকর্তারা।

সরেজমিনে সোমবার দুপুরে রংপুর বিআরটিএ অফিসে গিয়ে দেখা গেছে, নগরী ছাড়াও জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা অর্ধশতাধিক মানুষ লার্নার লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স, গাড়ির ফিটনেস রেজিস্ট্রেশনসহ বিভিন্ন কাজের জন্য সকাল থেকে অপেক্ষা করে কাঙ্ক্ষিত সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন।

রংপুরের পীরগঞ্জ থেকে আসা সাহাবুল ইসলাম জানান, তিনি ৬০ কিলোমিটার দূর থেকে তার মোটরসাইকেল রেজিস্ট্রেশন করতে এসেছেন। কিন্তু বিদ্যুৎ না থাকায় তাকে অপেক্ষা করতে বলা হয়। দুপুর পর্যন্ত অপেক্ষা করেও বিদ্যুৎ না আসায় তাকে ২/৩ দিন পর আসতে বলা হয়েছে।

বদরগঞ্জ উপজেলা থেকে এসেছেন কাওছার আলী। তিনি জানান, মোটরসাইকেলের ড্রাইভিং লাইসেন্স করার জন্য আবেদন করেন কয়েকদিন আগে। কাজের অগ্রগতি আর কবে পরীক্ষা নেওয়া হবে জানতে এসে দেখেন অফিসের বিদ্যুতের তার চুরি হয়ে গেছে। বিদ্যুৎ না থাকায় অন্ধকারে ফাইলও খুঁজে পাওয়া যাচ্ছে না।

একই অভিযোগ করলেন রংপুর নগরীর ধাপ এলাকা থেকে আসা মাইক্রোবাসের মালিক আফজাল হোসেন। তিনি জানালেন, তার গাড়ির ফিটনেস সার্টিফিকেটের টাকা জমাসহ বিভিন্ন কাজ করতে এসেছেন। কিন্তু বিদ্যুৎ না থাকায় কোনও কাজই হচ্ছে না। এমন নানান অভিযোগ করলেন বিভিন্ন এলাকা থেকে আসা মানুষ।

এ বিষয়ে বিআরটিএ অফিসের মোটরযান পরিদর্শক মাহবুবার রহমান জানান, তাদের অফিসের বিদ্যুতের তার মেইন লাইন থেকে অফিস পর্যন্ত শনিবার চুরি হয়ে গেছে। রবিবার অফিসে এসে দেখতে পান, বিদ্যুৎ নেই। প্রথমে ভেবেছেন বিদ্যুতের সমস্যা পরে খোঁজ নিয়ে দেখা গেছে, বিদ্যুতের মেইন লাইন থেকে অফিস পর্যন্ত লাইনের সব তারই চুরি হয়ে গেছে। দুই দিন ধরে আমরা অন্ধকারে। চেষ্টা করা হচ্ছে লাইন সচল করার জন্য।

/এফআর/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
দাম বাড়ানোর পরও বিদ্যুতে ভর্তুকি প্রয়োজন: বিইআরসি
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি