গাইবান্ধায় সাংবাদিকতায় নিয়োজিত শিক্ষকদের তথ্য চেয়ে চিঠি

গাইবান্ধা প্রতিনিধি
১১ ডিসেম্বর ২০২৫, ১০:৫২আপডেট : ১১ ডিসেম্বর ২০২৫, ১০:৫২

গাইবান্ধার সাত উপজেলায় সাংবাদিক ও আইন পেশায় নিয়োজিত শিক্ষক-কর্মচারীদের তথ্য চেয়ে চিঠি দিয়েছেন জেলা শিক্ষা অফিসার। এ সংক্রান্ত তথ্য আগামী ১৪ ডিসেম্বর দুপুর ২টার মধ্যে জেলা শিক্ষা অফিসে পাঠানোর জন্য উপজেলা শিক্ষা অফিসকে নির্দেশ দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা শিক্ষা অফিসার মো. আতাউর রহমান। তার স্বাক্ষরিত চিঠি মঙ্গলবার জেলার সব উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়—উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের আওতাধীন এমপিওভুক্ত বিদ্যালয় ও মাদ্রাসার যেসব শিক্ষক-কর্মচারী সাংবাদিকতা বা আইন পেশায় কর্মরত, তাদের সম্পূর্ণ তথ্য জেলা শিক্ষা অফিসে পাঠাতে হবে।

এ বিষয়ে জেলা শিক্ষা অফিসার মো. আতাউর রহমান বলেন, ‘সরকারের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫ অনুযায়ী শিক্ষক-কর্মচারীরা মূল দায়িত্বের পাশাপাশি সাংবাদিকতা, আইন পেশাসহ কোনও ধরনের আর্থিক লাভজনক পেশায় সম্পৃক্ত থাকতে পারবেন না। এমন নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়। নির্ধারিত নীতিমালা বাস্তবায়ন এবং পর্যবেক্ষণের অংশ হিসেবে গাইবান্ধার সাত উপজেলায় এ তথ্য সংগ্রহ করা হচ্ছে। সংগৃহীত তালিকা পরবর্তীতে সংশ্লিষ্ট উচ্চ কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।’

/এএম/
সম্পর্কিত
সাংবাদিকের ওপর বিএনপি-ছাত্রদলের হামলা, প্রতিবাদে মানববন্ধন
৪৪ শিক্ষকের বিরুদ্ধে ‘রাষ্ট্রবিরোধী গোপন কর্মকাণ্ডের’ অভিযোগ তদন্তে কমিটি গঠন
জুনিয়র সহকর্মীকে ধর্ষণ: দোষী সাব্যস্ত ভারতীয় সাংবাদিক তেজপাল
সর্বশেষ খবর
মোজতবা খামেনি মৃত্যুশয্যায়, দাবি বিরোধীপন্থি সংবাদমাধ্যমের
মোজতবা খামেনি মৃত্যুশয্যায়, দাবি বিরোধীপন্থি সংবাদমাধ্যমের
চট্টগ্রামে ৬ দিনে ১৭৮ জন ডেঙ্গুতে আক্রান্ত
চট্টগ্রামে ৬ দিনে ১৭৮ জন ডেঙ্গুতে আক্রান্ত
সিলেটে যে কারণে এত বড় দুর্ঘটনা, যা বলছেন প্রত্যক্ষদর্শীরা
সিলেটে যে কারণে এত বড় দুর্ঘটনা, যা বলছেন প্রত্যক্ষদর্শীরা
পাঁচ মাসেই সরকার পতনের আহ্বান: গণতন্ত্র কী বলে? 
পাঁচ মাসেই সরকার পতনের আহ্বান: গণতন্ত্র কী বলে? 
সর্বাধিক পঠিত
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি
অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী
অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী
‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা 
‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা