সাংবাদিকের ওপর বিএনপি-ছাত্রদলের হামলা, প্রতিবাদে মানববন্ধন

কু‌ড়িগ্রাম প্রতি‌নি‌ধি
০৬ আগস্ট ২০২৬, ১৯:০৬ আপডেট : ০৬ আগস্ট ২০২৬, ১৯:১০

কুড়িগ্রামের উলিপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানস্থলে স্টার টেলিভিশনের জেলা প্রতিনিধি মোহাম্মদ জুবাইরের ওপর বিএনপি-ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন জেলার সাংবাদিকরা। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে কুড়িগ্রাম-চিলমারী সড়কে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

‘কুড়িগ্রাম সংবাদিক সমাজের’ ব্যানারে এ মানবন্ধনের আয়োজন করে কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়ন। ইউনিয়নের সদস্যসচিব মনোয়ার হোসেন লিটনের সভাপতিত্বে মানববন্ধনে কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান টিউটর, সা‌বেক সে‌ক্রেটা‌রি আতাউর রহমান বিপ্লব, সময় টিভির জেলা প্রতিনিধি বাদশা সৈকত, ইনডিপেন্ডেন্ট টিভির প্রতিনিধি তামজিদ হাসান, চ্যানেল টুয়েন্টি ফোরের প্রতিনিধি গোলাম মওলা সিরাজ, ডিবিসি টেলিভিশনের প্রতিনিধি তুহিন জামান, মাছরাঙা টিভির প্রতিনিধি ইউনুছ আলী, চ্যানেল ওয়ানের প্রতি‌নি‌ধি রা‌শেদুল ইসলাম, গ্লোবাল টি‌ভির প্রতি‌নি‌ধি রা‌শেদুজ্জামান তৌ‌হিদ, প্রথম আলোর জেলা প্রতিনিধি জাহানুর রহমান, আমার দেশের জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল মুজাহিদ, নাগেশ্বরী প্রতিনিধি বাবুল জামান, কালবেলার চিলমারী প্রতিনিধি রাফি, বাংলা ট্রিবিউন ও আজ‌কের প‌ত্রিকার জেলা প্রতি‌নি‌ধি আ‌রিফুল ইসলাম রিগানসহ জেলা ও উপজেলার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে অংশ নেওয়া সাংবাদিকরা জুবাইরের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে চি‌হ্নিত হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে জ‌ড়িত‌দের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক সাংগঠ‌নিক শাস্তি নিশ্চিত করার দা‌বি জানান তারা।

সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানি‌য়ে কু‌ড়িগ্রাম প্রেসক্লা‌বের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান টিউটর ব‌লেন, ‘গণমাধ্যমকর্মীরা গণমানু‌ষের কথা ব‌লে। এ‌তে কারও বিপরী‌তে গে‌লে কেউ সংক্ষুব্ধ হ‌তে পা‌রে। কিন্তু সাংবা‌দি‌কের ওপর এভাবে হামলা কোনোভা‌বেই মে‌নে নেওয়া যায় না। আমরা এর তীব্র নিন্দা জানাই।’

সাংবা‌দিক আ‌রিফুল ইসলাম রিগান ব‌লেন, ‘এই হামলা মুক্ত গণমাধ্যম ও স্বাধীন সাংবা‌দিকতার ওপর কুঠারাঘাত। জুলাই আ‌ন্দোল‌নের সহ‌যোদ্ধা হি‌সে‌বে বিএন‌পি ও ছাত্রদল কর্মীরা সাংবা‌দি‌কের ওপর আঘাত কর‌বেন, এটা নিন্দনীয়। কারও বিরু‌দ্ধে অ‌ভি‌যোগ থাক‌লে দে‌শের প্রচ‌লিত আই‌নে ব্যবস্থা নেওয়া যে‌তো। কিন্তু শারী‌রিক নির্যাতন কোনোভা‌বে কাম্য নয়। আমরা এই হামলার প্রতিবা‌দে দাঁ‌ড়ি‌য়ে‌ছি। অ‌বিল‌ম্বে জ‌ড়িত‌দের বিরু‌দ্ধে আই‌নি এবং সাংগঠ‌নিক শা‌স্তির ব্যবস্থা নি‌তে হ‌বে।’

কু‌ড়িগ্রাম সাংবা‌দিক ইউ‌নিয়‌নের সদস্যস‌চিব ম‌নোয়ার হো‌সেন লিটন ব‌লেন, ‘এই হামলার তীব্র নিন্দা জানাই। জ‌ড়িতরা যে রাজ‌নৈতিক দ‌লের নেতাকর্মী হোন না কেন তা‌দেরকে আই‌নের আওতায় আন‌তে হ‌বে। না হ‌লে দে‌শে সাংবা‌দিক নির্যাত‌নকারীরা দায়মু‌ক্তি পে‌য়ে যা‌বে।’

প্রসঙ্গত, কুড়িগ্রামের উলিপুরে স্টার টেলিভিশনের জেলা প্রতিনিধি মোহাম্মদ জুবাইর ওপর হামলা করেছেন বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা। বুধবার (৫ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানস্থল থেকে বের করে তাকে পেটান সরকারদলীয় নেতাকর্মীরা। পরে ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যরা সাংবাদিক জুবাইরকে উদ্ধার করে উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

চিকিৎসাধীন সাংবাদিক জুবাইর জানান, জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠান কাভার করার জন্য পেশাগত কারণে তিনি উপজেলা পরিষদ অডিটরিয়ামে যান। সেখানে হঠাৎ করে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা তাকে অডিটরিয়াম থেকে টেনে বাইরে বের করেন এবং মোটরসাইকেলে উঠতে বলেন। তিনি অস্বীকৃতি জানালে হঠাৎ পেটানো শুরু করেন নেতাকর্মীরা। বিএনপি ও ছাত্রদলের কয়েকজন তার মাথা লক্ষ্য করে বেধড়ক মারপিট করেন। এ সময় অডিটরিয়ামে কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুল আলম সালেহী, উপজেলা নির্বাহী অফিসার, ওসি, উপজেলা বিএনপির সদস্যসচিব হায়দার আলী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওবায়দুর রহমান বুলবুল ও যুগ্ম আহ্বায়ক নুরজ্জামান বাচ্চু, পৌর বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ, সদস্যসচিব সোলায়মান সরকারসহ বিএনপি এবং ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/এএম/ 
সম্পর্কিত
রাড্ডায় হামলা-ভাঙচুর: বহিষ্কৃত যুবদল নেতা গ্রেফতার
তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে অনলাইন এডিটরস ফোরামের শোক
‘দলের নারী নেত্রীরা এমন হলে তাদের পুরুষ নেতাদের কী অবস্থা’
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম