কানে হেডফোন লাগিয়ে রেল লাইনে হাঁটছিলেন যুবক, ট্রেনের ধাক্কায় মৃত্যু

নীলফামারী প্রতিনিধি
১৩ ডিসেম্বর ২০২৫, ১৩:১৫আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৫, ১৩:১৫

কানে হেডফোন লাগিয়ে মোবাইলে কথা বলতে বলতে রেল লাইন দিয়ে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় হৃদয় রায় (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি দিনাজপুর জেলার খানসামা উপজেলার রামকলা গ্রামের মৃত নির্মল চন্দ্র রায়ের ছেলে।

শনিবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে নীলফামারী-সৈয়দপুর রেলপথের পৌর এলাকার আদর্শপাড়া চেতাশার ঘুন্টি নামক স্থানে ঘটনাটি ঘটেছে। সৈয়দপুর রেলওয়ে থানার ওসি মাহমুদুন নবী বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ওই যুবক কানে হেডফোন লাগিয়ে রেল লাইন দিয়ে হাঁটতে হাঁটতে বলছিলেন। এ সময় চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী ‘খুলনা মেইল’ ট্রেনের ইঞ্জিনে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

সৈয়দপুর রেলওয়ে থানার ওসি মাহমুদুন নবী বিষয়টি নিশ্চিত করে বলেন, কানে হেডফোন লাগিয়ে রেললাইনের ওপর দিয়ে হাঁটার সময় খুলনা মেইল ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। লাশ নীলফামারী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সব আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

/এফআর/
সম্পর্কিত
লেভেলক্রসিংয়ে শ্রমিক বহনকারী ট্রাক্টরে ট্রেনের ধাক্কা
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
বগি লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী