শহীদ বুদ্ধিজীবী দিবসে কু‌ড়িগ্রাম কৃ‌ষি বিশ্ব‌বিদ্যালয়ে আ‌লোকসজ্জা, সমালোচনা

কু‌ড়িগ্রাম প্রতি‌নি‌ধি
১৪ ডিসেম্বর ২০২৫, ২২:৩৪ আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৫, ২২:৩৪

জাতির শ্রেষ্ঠসন্তান বু‌দ্ধিজীবী‌দের হত্যার দিবসে যখন গোট দেশ শোকে মুহ্যমান তখন কু‌ড়িগ্রাম কৃ‌ষি বিশ্ব‌বিদ্যালয়ে (কু‌ড়িকৃ‌বি) ঠিক উ‌ল্টো চিত্র। যেন আনন্দ উৎসবের আয়োজন করা হয়েছে। র‌বিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যার পর বিশ্ব‌বিদ্যালয়ের দু‌টি ভাড়া ভব‌নে আলোকসজ্জার চিত্র দেখা গে‌ছে। শহীদ বুদ্ধিজীবী দিবসে এমন আলোকসজ্জা করার বিষয়টি নিয়ে সমালোচনা করছেন স্থানীয় মুক্তিযোদ্ধা ও সচেতন মহল।

১৯৭১ সালের ১৪ ডি‌সেম্বর পাকিস্তা‌নি হানাদার বা‌হিনী ও তা‌দের দোসর রাজাকার আলবদররা জাতির শ্রেষ্ঠসন্তান বুদ্ধিজীবী‌দের হত্যা করেছিল। দে‌শের বরেণ্য শিক্ষা‌বিদ, চি‌কিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, শিল্পী, শিক্ষকসহ বি‌শিষ্ট ব্যক্তিদের চোখ বেঁধে বাড়ি থেকে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে নির্মমভা‌বে হত্যা করে হানাদাররা। জা‌তির সেই সূর্যসন্তান‌দের শ্রদ্ধাভ‌রে স্মরণ কর‌তে প্রতি বছর ১৪ ডি‌সেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন ক‌রা হয়। এ বছরও দিবসটি পালিত হচ্ছে। তবে কু‌ড়িগ্রাম কৃ‌ষি বিশ্ব‌বিদ্যালয়ে ভিন্ন চিত্র দেখা গে‌ছে।

র‌বিবার সন্ধ্যার পর দেখা যায়, কু‌ড়িগ্রাম শহ‌রের ভো‌কেশনাল মোড় ও টেক্সটাইল মিলস এলাকার রেল‌গেট সংলগ্ন বিশ্ব‌বিদ্যালয়ের দু‌টি অস্থায়ী ক্যাম্পাস ভব‌নে আ‌লোকসজ্জা করা হ‌য়ে‌ছে। বু‌দ্ধিজীবী দিব‌সে এমন আলোকসজ্জা সাধারণ মানুষ ও জেলার বীর মু‌ক্তি‌যোদ্ধা‌দের ম‌ধ্যে ক্ষুব্ধ প্রতি‌ক্রিয়া সৃ‌ষ্টি‌ করে‌ছে। 

কু‌ড়িগ্রা‌ম হানাদারমুক্ত দিব‌সে স্বাধীন বাংলা‌দে‌শের পতাকা উ‌ত্তোল‌নকারী বীর প্রতীক আব্দুল হাই সরকার ক্ষোভ প্রকাশ ক‌রে বাংলা ট্রিবিউনকে ব‌লেন, ‘এটা‌ তো একপ্রকা‌র উল্লাস করা। এটা আমা‌দের দুর্ভাগ্য। বু‌দ্ধিজীবী‌দের আত্মত্যাগের প্রতি অব‌হেলার শা‌মিল। বিশ্ববিদ্যালয় কর্তৃৃপক্ষ শি‌ক্ষিত মানুষ। তারা কোন মানসিকতা নিয়ে এটা কর‌লো সেটা নি‌য়ে তা‌দের‌ প্রশ্ন করা উ‌চিত। শোক দিব‌সে কেন আ‌লোকসজ্জা কর‌লো তারা?।’

তবে কু‌ড়িগ্রাম কৃ‌ষি বিশ্ব‌বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রা‌শেদুল ইসলাম বিষয়‌টি‌কে বু‌দ্ধিজীবী‌দের আত্মত্যাগের প্রতি অবমাননা হি‌সে‌বে মান‌তে নারাজ। তি‌নি বাংলা ট্রিবিউনকে ব‌লেন, ‘বিজয় দিবস উপল‌ক্ষে আ‌লোকসজ্জা করা হ‌য়ে‌ছে। বু‌দ্ধিজীবী‌দের প্রতি শ্রদ্ধা জা‌নি‌য়ে কা‌লোব্যাজ ধারণসহ দোয়া মাহ‌ফিল করা হ‌য়ে‌ছে। এখা‌নে আ‌লোকসজ্জা না করার কোনও বিষয় নেই। মুসলমান হি‌সে‌বে আপনার কা‌ছে কোন‌টি উপযুক্ত ম‌নে হয়? দে‌শের আরও ক‌য়েক‌টি বিশ্ব‌বিদ্যালয়ে আলোকসজ্জা চল‌ছে।’

/এএম/
সম্পর্কিত
আহমদ ছফার কবর বুদ্ধিজীবী গোরস্থানে স্থানান্তরে বাধা নেই
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের ওপর টোল প্লাজার কর্মীদের হামলা, আহত ৯
চারটি নতুন ইনস্টিটিউট পাচ্ছে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়
সর্বশেষ খবর
রোনালদোর ২৫৫ ইউরো জরিমানা, যা আয় করেন মাত্র কয়েক সেকেন্ডে!
রোনালদোর ২৫৫ ইউরো জরিমানা, যা আয় করেন মাত্র কয়েক সেকেন্ডে!
ভুটান থেকে ঢাকায় এসে কী বললেন ফিফা সভাপতি 
ভুটান থেকে ঢাকায় এসে কী বললেন ফিফা সভাপতি 
দলের সঙ্গে যারা মুনাফিকি করবেন তারেক রহমান তাদের ক্ষমা করবেন না: আইনমন্ত্রী
দলের সঙ্গে যারা মুনাফিকি করবেন তারেক রহমান তাদের ক্ষমা করবেন না: আইনমন্ত্রী
এসসিও বৈঠকে ইসহাক দারের উপস্থিতিতে যা বললেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী
এসসিও বৈঠকে ইসহাক দারের উপস্থিতিতে যা বললেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত