চারটি নতুন ইনস্টিটিউট পাচ্ছে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়

কুড়িগ্রাম প্রতিনিধি
১০ মে ২০২৬, ০২:০৪ আপডেট : ১০ মে ২০২৬, ০২:০৪

নতুন চারটি ইনস্টিটিউট পাচ্ছে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়। সর্বশেষ সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. রাসেদুল ইসলাম। 

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, সীমিত সংখ্যক শিক্ষক ও জনবল নিয়ে শিক্ষা, গবেষণা এবং প্রশাসনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় প্রশাসন। স্থায়ী ক্যাম্পাস না হওয়ায় দুটি ভাড়া ভবনে প্রশাসনিক এবং একাডেমিক কার্যক্রম চলছে। বর্তমানে দুটি ফ্যাকাল্টি নিয়ে একাডেমিক কার্যক্রম চললেও নতুন করে চারটি ইনস্টিটিউট খোলার ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। 

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক শাখা সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়টি তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি ব্যবহারিক শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। কৃষি গবেষণার পথ প্রশস্ত করতে সাউথইস্ট ব্যাংক কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়কে বিশেষ গবেষণা অনুদান প্রদান করেছে। অস্ট্রেলিয়ার চার্লস স্টার্ট বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কুড়িকৃবির সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম শুরু হয়েছে। চলতি বছরের ২২ এপ্রিল দ্বিতীয় সিন্ডিকেট সভায় চর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট, ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ ইনস্টিটিউট, ফ্রেশওয়াটার ফিসারিজ রিসার্চ ইনস্টিটিউট এবং ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস রিসার্চ ইনস্টিটিউট নামে চারটি ইনস্টিটিউট চালুর সিদ্ধান্ত গৃহীত হয়। 

কুড়িকৃবি ভিসি অধ্যাপক ড. মো. রাসেদুল ইসলাম বলেন, ‘কৃষি ও কৃষকের উন্নয়নের লক্ষ্যে বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপের সঙ্গে সামঞ্জস্য রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বর্তমানে দুটি ফ্যাকাল্টিতে পাঠদান চললেও আগামীতে আমরা চারটি ইনস্টিটিউট চালুর অনুমোদন পেয়েছি।’ 

শিক্ষক ও জনবল নিয়োগ প্রসঙ্গে ভিসি বলেন, ‘একাডেমিক ও গবেষণা কার্যক্রম আরও গতিশীল করতে অতি অল্প সময়ের মধ্যে একটি নিয়মতান্ত্রিক ও স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া শুরুর প্রস্তুতি নেওয়া হচ্ছে। কার্যক্রম গতিশীল করতে দ্রুত স্থায়ী ক্যাম্পাস নির্মাণ করা প্রয়োজন। আমরা আশা করছি সরকার দ্রুত স্থায়ী ক্যাম্পাস নির্মাণে উদ্যোগ নেবে। ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় সঠিক সময়ে অনুদান পেলে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় অচিরেই একটি আধুনিক ও বিশ্বমানের গবেষণাভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হবে।’

এদিকে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের (কুড়িকৃবি) স্থায়ী ক্যাম্পাস নির্মাণে সম্ভাব্য স্থান পরিদর্শনে রবিবার (১০ মে) কুড়িগ্রাম যাচ্ছেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু। একই সফরে তিনি কুড়িগ্রাম সদর উপজেলায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। মন্ত্রীর সফরসূচি, জেলা প্রশাসন এবং কুড়িকৃবি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। 

/এএম/
সম্পর্কিত
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের ওপর টোল প্লাজার কর্মীদের হামলা, আহত ৯
শহীদ বুদ্ধিজীবী দিবসে কু‌ড়িগ্রাম কৃ‌ষি বিশ্ব‌বিদ্যালয়ে আ‌লোকসজ্জা, সমালোচনা
আন্দোলনে নিহত নুর আলমের স্ত্রীকে চাকরির সুযোগ দিলো কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়
সর্বশেষ খবর
ইশরাকের কাজের উদ্দেশ্য ভালো হলেও হাতে অস্ত্র তুলে নেওয়াটা ঠিক হয়নি: স্পিকার
ইশরাকের কাজের উদ্দেশ্য ভালো হলেও হাতে অস্ত্র তুলে নেওয়াটা ঠিক হয়নি: স্পিকার
স্পেনের যে গুহায় পাথরের গায়ে আদিম মানুষের শিল্পকর্ম
স্পেনের যে গুহায় পাথরের গায়ে আদিম মানুষের শিল্পকর্ম
এসআইয়ের বিরুদ্ধে চাঁদা দাবির মামলা, ৯৯৯-এ ফোনে উদ্ধার ভুক্তভোগী
এসআইয়ের বিরুদ্ধে চাঁদা দাবির মামলা, ৯৯৯-এ ফোনে উদ্ধার ভুক্তভোগী
ঘুষ দাবির অভিযোগে থানা থেকে এএসআই প্রত্যাহার
ঘুষ দাবির অভিযোগে থানা থেকে এএসআই প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পানাম নগরী ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত, নকশিকাঁথা-জামদানি দেখে মুগ্ধ
পানাম নগরী ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত, নকশিকাঁথা-জামদানি দেখে মুগ্ধ