গাইবান্ধায় অটিজম দিবস পালিত

গাইবান্ধা প্রতিনিধি
০২ এপ্রিল ২০১৬, ১৯:৩০আপডেট : ০২ এপ্রিল ২০১৬, ১৯:৩০

গাইবান্ধা জেলা গাইবান্ধায় পালিত হয়েছে নবম বিশ্ব অটিজম সচেতনতা দিবস। দিবসটি উপলক্ষে শনিবার সকালে গাইবান্ধা শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। গাইবান্ধা জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে।
জিইউকে, এসকেএস, আরডিআরএস, ফ্রেন্ডশিপ, বুদ্ধি প্রতিবন্ধী স্কুল, কর্মীর হাত, এসডিআরএস, পল্লী বধু, লেপ্রসি মিশন, সিডিডি, এমএসএস ও অধিকার চাইসহ প্রভৃতি স্বেচ্ছাসেবী সংগঠন এ কর্মসূচিতে সহায়তা করেন।
পরে জেলা পরিষদ মিলনায়তনে জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আকরাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ, সদর উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) রশিদা বেগম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল মমিন খান, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মেহেদী হাসান, বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইদ্রিস আলী প্রমুখ।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি