দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো স্বামী-স্ত্রীর

দিনাজপুর প্রতিনিধি
১৭ ডিসেম্বর ২০২৫, ১৭:৩৭ আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৫, ১৭:৩৭

দিনাজপুরের বীরগঞ্জে ট্রাক্টর ও মোটরসাইকেলের সংঘর্ষে স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন। বুধবার (১৭ ডিসেম্বর) সকালে বীরগঞ্জ-পীরগঞ্জ সড়কের কমোর রাইস মিল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বীরগঞ্জ উপজেলার মহুগাঁও গ্রামের কসমেটিকস ব্যবসায়ী তারিনী বর্মণ (৩৫) ও তার স্ত্রী ইতি রানী (২৮)। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্বামী ও স্ত্রী একটি মোটরসাইকেলে করে বীরগঞ্জ বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তারিনী বর্মণ নিহত হন। গুরুতর আহত অবস্থায় তার স্ত্রী ইতি রানীকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান। 

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর ট্রাক্টর ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। ট্রাক্টরচালক পালিয়ে গেলেও সড়ক পরিবহন আইনে তার বিরুদ্ধে মামলা করা হবে।’

/এএম/
সম্পর্কিত
সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৪ জনই এক পরিবারের
বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত একই গ্রামের ৪ জনের পরিচয় মিলেছে 
নেপালে তুষারধসে নিহতের সংখ্যা বেড়ে ১৫
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম