গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা

গোপালগঞ্জ প্রতিনিধি
১৬ নভেম্বর ২০২৬, ১২:০৪ আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ১২:০৬

গোপালগঞ্জের নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ পেয়েছেন প্রত্যুষ কুমার মজুমদার। রবিবার (১৫ নভেম্বর)  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে এ দায়িত্ব দেওয়া হয়। ওই দিন গোপালগঞ্জ শহরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল ও উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই জেলার এসপিসহ প্রশাসনের শীর্ষ পর্যায়ে রদবদল আনা হয়।

তবে নতুন এসপিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে তার অতীত রাজনৈতিক পরিচয় ঘিরে। ছাত্রদলের নেতাদের দাবি, প্রত্যুষ কুমার মজুমদার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহসভাপতি এবং জগন্নাথ হল শাখা ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন। তাদের মতে, এমন একজন কর্মকর্তাকে গোপালগঞ্জের এসপি হিসেবে নিয়োগ দেওয়া সরকারের ইতিবাচক সিদ্ধান্ত।

প্রত্যুষ কুমার মজুমদারের কর্মজীবন

প্রত্যুষ কুমার মজুমদার ২৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা। তার পৈতৃক নিবাস সাতক্ষীরা জেলায়। গোপালগঞ্জে বদলির আগে তিনি ফেনী জেলার এসপি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে ঝালকাঠি ও নারায়ণগঞ্জ জেলার এসপি হিসেবেও কাজ করেছেন তিনি। এ ছাড়া পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এসপি পদে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তার।

২০২৬ সালের ১৫ জুন ফেনীর এসপি হিসেবে যোগ দেন প্রত্যুষ কুমার মজুমদার। দায়িত্ব নেওয়ার প্রায় পাঁচ মাসের মধ্যেই তাকে গোপালগঞ্জে বদলি করা হয়। অন্যদিকে, গোপালগঞ্জের বর্তমান এসপি হাবীবুল্লাহকে একই পদে ফেনীতে বদলি করা হয়েছে। প্রজ্ঞাপনে জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়। এতে সই করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব তৌছিফ আহমদ।

যে কারণে আলোচনা

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রত্যুষ কুমার মজুমদারের কর্মজীবনের পাশাপাশি তার রাজনৈতিক পরিচয় নিয়েও আলোচনা হচ্ছে। কিছু পোস্ট ও মন্তব্যে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক নেতা বলে দাবি করা হচ্ছে। একই সঙ্গে আওয়ামী লীগ সরকারের সময়ে তিনি পদোন্নতি থেকে বঞ্চিত হয়েছিলেন বলেও আলোচনা রয়েছে। তবে এসব দাবির বিষয়ে নির্ভরযোগ্য সূত্রে নিশ্চিত হওয়া যায়নি।

গোপালগঞ্জে প্রশাসনের শীর্ষ পর্যায়ে রদবদল

সাম্প্রতিক সহিংসতা ও রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে গোপালগঞ্জের প্রশাসনের শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল আনা হয়েছে। ডিসি, এসপি এবং তিন থানার ওসি বদলি করা হয়েছে। গোপালগঞ্জের জেলা প্রশাসক আরিফ-উজ-জামানকে প্রত্যাহার করা হয়েছে। তার স্থলে হবিগঞ্জের জেলা প্রশাসক জি এম সরফরাজকে গোপালগঞ্জের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে, গোপালগঞ্জের এসপি হাবীবুল্লাহকে ফেনীতে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন প্রত্যুষ কুমার মজুমদার।

এ ছাড়া ঢাকা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক আদেশে টুঙ্গিপাড়া থানার ওসি আইয়ুব আলী, কোটালীপাড়া থানার ওসি রিয়াদ মাহমুদ এবং কাশিয়ানী থানার ওসি মাহফুজুর রহমানকে কিশোরগঞ্জ জেলায় বদলি করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে জনস্বার্থে এ বদলির আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। উপসচিব তৌছিফ আহমদ প্রজ্ঞাপনে সই করেন।

গোপালগঞ্জ শহরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল এবং এর জেরে সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে প্রশাসনের এই রদবদল করা হলো।

/আরএইচ/
সম্পর্কিত
বিএনপি ছাড়লেন টুঙ্গিপাড়ার বাবা-ছেলে, বললেন ‘এমন রাজনীতি চাই না’
গাজীপুরে শ্রমিক বিক্ষোভ-সড়ক অবরোধ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ পুলিশের
গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি ও এপিসি মোতায়েন
সর্বশেষ খবর
ইতিহাসের সঠিক দিকে থাকুন: জেলেনস্কি
ইতিহাসের সঠিক দিকে থাকুন: জেলেনস্কি
বন্যার ক্ষতি পুষিয়ে দিতে প্যারামেট্রিক বীমার আওতায় ১ লাখ মানুষ
বন্যার ক্ষতি পুষিয়ে দিতে প্যারামেট্রিক বীমার আওতায় ১ লাখ মানুষ
শ্রমিকের মজুরি, পুলিশের বেতন ও সম্মানজনক জীবনের নিশ্চয়তা 
শ্রমিকের মজুরি, পুলিশের বেতন ও সম্মানজনক জীবনের নিশ্চয়তা 
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত
সর্বাধিক পঠিত
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ
অফিসের তালা খুললো কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ, ভেঙে ফেলেছে ‌জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বর
অফিসের তালা খুললো কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ, ভেঙে ফেলেছে ‌জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বর
নারী পুলিশ কর্মকর্তাকে একসঙ্গে ৫০ লাখ টাকা কে কেন দিয়েছেন, জানালেন সাইফুল
নারী পুলিশ কর্মকর্তাকে একসঙ্গে ৫০ লাখ টাকা কে কেন দিয়েছেন, জানালেন সাইফুল