অপারেশন ডেভিল হান্ট: কুড়িগ্রামে আ.লীগের ৮ নেতাকর্মী গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি
১৮ ডিসেম্বর ২০২৫, ১৭:৪১ আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৫, ১৭:৪১

‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ নামের বিশেষ অভিযানে কুড়িগ্রামে আওয়ামী লীগের আট নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকাল পর্যন্ত জেলার বিভিন্ন থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার ও জেলা পুলিশের মিডিয়া অফিসার মো. আশরাফুল আলম এ তথ্য জানিয়েছেন।

গ্রেফতারকৃতদের মধ্যে উলিপুরের হাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের বন বিষয়ক সম্পাদক বাবলু মিয়া এবং চিলমারী উপজেলার চিলমারী ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাহফুজুর রহমান রয়েছেন। তাদের সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফুল আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‌‘গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করার ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলাজুড়ে অভিযান অব্যাহত আছে।’

/এএম/
সম্পর্কিত
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
মাদ্রাসায় ভাঙচুর করা বিএনপি নেতাকে অব্যাহতি দিলেন আরেক বহিষ্কৃত নেতা
শারীরিক প্রতিবন্ধী গৃহকর্মীকে ধর্ষণের মামলায় সেই গৃহকর্তা কারাগারে 
সর্বশেষ খবর
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
সরকারি দায়িত্বে বিএনপির শীর্ষ নেতারা, মাঠের শূন্যতা পূরণ হবে কীভাবে
সরকারি দায়িত্বে বিএনপির শীর্ষ নেতারা, মাঠের শূন্যতা পূরণ হবে কীভাবে
অস্ত্র সমর্পণে ইরানি গোষ্ঠীগুলোকে নতুন সময় দিলো ইরাক
অস্ত্র সমর্পণে ইরানি গোষ্ঠীগুলোকে নতুন সময় দিলো ইরাক
বাংলামোটরে চাঁদার দাবিতে উত্তেজনা, মাথায় আঘাতের পর ফাঁকা গুলি
বাংলামোটরে চাঁদার দাবিতে উত্তেজনা, মাথায় আঘাতের পর ফাঁকা গুলি
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি