দিনাজপুরে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

দিনাজপুর প্রতিনিধি
২৫ ডিসেম্বর ২০২৫, ০৮:২৯আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৫, ০৮:২৯

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে দিনাজপুর-৩ (সদর) আসন থেকে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয় ও জেলা রিটার্নিং কর্মকর্তা রফিকুল ইসলামের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।

এ সময় জেলা বিএনপির সহ-সভাপতি ও দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু বকর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান বাদশা, শহর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন বকুলসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এই আসন থেকে বিএনপির চেয়ারপারসন যেন বিপুল ভোটে বিজয়ী হতে পারেন সেজন্য ভোটাদের সহযোগিতা কামনা করেছেন বিএনপির নেতারা।

এ সময় সংক্ষিপ্ত এক বক্তব্যে জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি বলেন, দীর্ঘ ১৭ বছর দিনাজপুরের মানুষ তাদের উন্নয়ন ও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত ছিল। খালেদা জিয়া দিনাজপুরের কন্যা হিসেবে এই আসন থেকে নির্বাচন করতে যাচ্ছেন। আমরা তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করলাম। আমরা আশা করি, খালেদা জিয়া এই আসন থেকে বিপুল ভোটে বিজয়ী হবেন। তিনি ক্ষমতায় এসে অধিকার ও উন্নয়ন বঞ্চিত দিনাজপুরের মানুষের আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা পূরণ করবেন।

উল্লেখ্য, খালেদা জিয়ার শৈশব কেটেছে দিনাজপুরে। এখানেই তিনি এসএসসি পর্যন্ত পড়ালেখা করেছেন। তার বড় বোন বেগম খুরশীদ জাহান হক এই আসন থেকে দুইবারের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। সেই আসনেই এবার বিএনপি থেকে নির্বাচন করছেন খালেদা জিয়া।

/এফআর/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী