‘আমাদের জোটের মধ্যে সিট ভাগাভাগির আলোচনা করার সুযোগ এখনও আছে’

রংপুর প্রতিনিধি
০১ জানুয়ারি ২০২৬, ১৮:০০আপডেট : ০১ জানুয়ারি ২০২৬, ১৮:০০

জামায়াতের নায়েবে আমির ও রংপুর-২ আসনে দলটির প্রার্থী এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, ‘আমরা যে ১০ দল মিলে নির্বাচনে অংশগ্রহণ করছি আমাদের মধ্যে সিট ভাগাভাগিসহ সব বিষয়ে আলোচনা করার সুযোগ এখনও আছে। আমাদের ঐক্য এখনও আছে। আশা করি মনোনয়নপত্র প্রত্যাহার করার আগে সব ঠিক হয়ে যাবে। তা ছাড়া ২৯ ডিসেম্বর পর্যন্ত যা ফয়সালা হয়েছে সেভাবে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। বাকিটা প্রত্যাহারের আগ পর্যন্ত আলোচনা অব্যাহত থাকবে।’

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকালে রংপুরের জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

সরকার ও নির্বাচন কমিশনের উদ্দেশে এ টি এম আজহার বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও কন্ট্রোলে আনা সম্ভব হয়নি। একইসঙ্গে লেভেল প্লেয়িং ফিল্ড পুরোপুরি নিশ্চিত হয়নি- এটা ঠিক করতে না পারলে নির্বাচন নিরপেক্ষ হবে না এবং জনগণের কাছে এই নির্বাচন গ্রহণযোগ্য হবে না। আপনারা যদি নির্বাচনি পরিবেশ ভালো করতে না পারেন- অবাধে ভোটারদের অংশগ্রহণের সুযোগ তৈরি করতে না পারেন তাহলে নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে না।’

তিনি বলেন, ‘আমরা সরকার ও নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করছি- তাদের ওপর চাপ অব্যাহত রাখছি আশা করছি, নির্বাচনের পরিবেশ তৈরি হবে। সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।’

/এফআর/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের