‘হ্যাঁ’ ভোটের প্রচারণা চালাচ্ছেন রংপুর-১ আসনে এনসিপির প্রার্থী

রংপুর প্রতিনিধি
১০ জানুয়ারি ২০২৬, ০০:১৪আপডেট : ১০ জানুয়ারি ২০২৬, ০০:১৪

গণভোটে ‌‘হ‍্যাঁ’ ভোটের পক্ষে গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে প্রচার-প্রচারণা চালাচ্ছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-১ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী আল মামুন। শুক্রবার নিজের নির্বাচনী এলাকা গঙ্গাচড়া উপজেলার কোলকোন্দ, বড়বিল ও আলমবিদিতর ইউনিয়নে ‘হ‍্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছেন তিনি।

এর আগে বৃহস্পতিবার গঙ্গাচড়া উপজেলার মর্ণেয়া ও লক্ষিটারী ইউনিয়নে প্রচারণা চালিয়েছেন এনসিপির এই প্রার্থী। তার নির্বাচনী এলাকা গঙ্গাচড়া উপজেলা ও রংপুর সিটি করপোরেশনের ১ থেকে ৯ নং ওয়ার্ডে গণভোটে ‌‘হ‍্যাঁ’ ভোটের পক্ষে জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছেন।

এ বিষয়ে এনসিপির প্রার্থী আল মামুন জানান, ‘বাংলাদেশে যেন সব মানুষের অধিকার অক্ষুণ্ণ থাকে। বিগত সময়ের অপশাসন যেন আর দেখতে না হয়, সেজন্য আমি গণভোটে ‌‘হ‍্যাঁ’ ভোটের পক্ষে গণজোয়ার সৃষ্টি ও জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছি।’

/এএম/
সম্পর্কিত
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম