প্রাথমিকের নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বন

কুড়িগ্রামে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ আটক ১১

কুড়িগ্রাম প্রতিনিধি
১০ জানুয়ারি ২০২৬, ০২:১১আপডেট : ১০ জানুয়ারি ২০২৬, ০২:১১

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে কুড়িগ্রামে তিন পরীক্ষার্থীকে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়া হয়েছে। এছাড়া পরীক্ষা শুরুর আগে ‘প্রশ্নপত্রের’ ফটোকপি ও ডিজিটাল ডিভাইসসহ স্বেচ্ছাসেবক দলের এক নেতাসহ ১১ জনকে আটক করেছে পুলিশ।

জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক জাকির হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসন সূত্র জানায়, শুক্রবার (৯ জানুয়ারি) বিকালে নিয়োগ পরীক্ষা চলাকালীন নাগেশ্বরী উপজেলার একটি কেন্দ্রে ডিজিটাল ডিভাইস ব্যবহার করে অসদুপায় অবলম্বনের দায়ে এক পরীক্ষার্থীকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই অভিযোগে পৃথক ভ্রাম্যমাণ আদালত কুড়িগ্রাম সদরে দুই পরীক্ষার্থীকে অর্থদণ্ডে দণ্ডিত করেছেন।

দুপুরে পরীক্ষা শুরুর আগে নাগেশ্বরী উপজেলা শহরের কাজি মার্কেটের পেছনের একটি বাসা থেকে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিনারুল ইসলামসহ ছয় জনকে ‘প্রশ্নপত্রের’ ফটোকপি ও ডিজিটাল ডিভাইসসহ আটক করে পুলিশ। পৃথক আরেকটি অভিযানে একই অভিযোগে উপজেলা শহরের থানা এলাকায় একটি মাইক্রোবাসের গতিরোধ করে চালকসহ ৫ জনকে আটক করে পুলিশ। যদিও উদ্ধার হওয়া ‘প্রশ্নপত্রের’ ফটোকপির সঙ্গে পরীক্ষার প্রশ্নপত্রের মিল রয়েছে কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি। এ ছাড়াও পরীক্ষা চলাকালীন উপজেলার একটি কেন্দ্রের ভিতর ডিজিটাল ডিভাইস ব্যবহারের দায়ে এক নারী পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শুক্রবার অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় জেলায় উপস্থিতির হার ছিল ৭৮ দশমিক ৪৫ ভাগ। কড়া নিরাপত্তা ও নজরদারিতে জেলার তিন উপজেলায় (সদর, উলিপুর ও নাগেশ্বরী) মোট ৩৮টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

/এএম/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে