বিএনপি ক্ষমতায় গেলে চাকরির জন্য কোনও ঘুষ নেবে না: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি
২৬ জানুয়ারি ২০২৬, ১৪:২৩ আপডেট : ২৬ জানুয়ারি ২০২৬, ১৭:৫০

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে পূর্বের স্বৈরাচারী সরকারের মতো চাকরির জন্য কোনও ঘুষ নেবে না, কাউকে ঘুষ নিতেও দেবে না। সমস্ত চাকরি হবে মেধার ভিত্তিতে। আমরা আমানতের খেয়ানত করি না। আমরা যে ভোট নিই, এটা কাজ করার জন্য। জনসাধারণ আমাদের যে বিশ্বাস করে ভোট দেবেন সেটা তাদের পবিত্র আমানতস্বরূপ। আমরা জীবন দিয়ে হলেও সেটা রক্ষা করবো ইনশাআল্লাহ।’

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে নিজ নির্বাচনি এলাকা ঠাকুরগাঁও-১ আসনের বেগুনবাড়ি ইউনিয়নের পাইকপাড়া ও পূর্ব বেগুনবাড়ি বিটি স্কুল মাঠে পৃথক নির্বাচনি জনসংযোগে এ মন্তব্য করেন তিনি। 

মির্জা ফখরুল বলেন, ‘দেশের সর্বনাশ করে স্বৈরাচারী সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি পালিয়ে গেছেন। বিপদে ফেলে গেছে, কেবল তার দলের নেতাকর্মীদের নয়, পুরো গণতান্ত্রিক প্রক্রিয়াকে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আমাদের কিছু খারাপ লোক আছে, যারা নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে করতে চায়।’ এই বিভেদ যাতে কেউ সৃষ্টি করতে না পারে এ জন্য সজাগ থাকার আহ্বান জানান তিনি। 

তিনি বলেন, ‘হিন্দু সম্প্রদায়ের মানুষকে সাহস নিয়ে থাকতে হবে, আপনাদের যেকোনও সমস্যায় আমরা পাশে আছি। আপনার যাকে খুশি তাকে ভোট দেবেন, কেউ বাধা দিলে আমরা আপনাদের পাশে আছি।’

যারা ৭১ সালে জাতির সঙ্গে বেইমানি করে গণহত্যায় পাকিস্তানিদের সহায়তা করেছে তাদের বর্জন করে দেশের পক্ষে, গণতন্ত্রের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য সকলকে আহ্বান জানান মির্জা ফখরুল। 

এ সময় স্থানীয় বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার
জুলাই জাতীয় সনদ: এক বছরে অগ্রগতি কতটুকু
এবার পূজাকে ঘিরে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি: গয়েশ্বর
সর্বশেষ খবর
এমআরটি-৫-এর ডিপো নির্মাণে ১৫৭৮ কোটি টাকার প্রাক-চুক্তি আলোচনা গৃহীত
এমআরটি-৫-এর ডিপো নির্মাণে ১৫৭৮ কোটি টাকার প্রাক-চুক্তি আলোচনা গৃহীত
বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর উল্লাপাড়ায় সরকারি মাঠে চাষাবাদ না করার নির্দেশ ইউএনও’র
বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর উল্লাপাড়ায় সরকারি মাঠে চাষাবাদ না করার নির্দেশ ইউএনও’র
অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসায় নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসায় নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত