নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে এক প্রার্থী বললেন, ‘ভোট সুষ্ঠু হবে না’

হিলি প্রতিনিধি
২৭ জানুয়ারি ২০২৬, ১৪:৫৫আপডেট : ২৭ জানুয়ারি ২০২৬, ১৪:৫৫

প্রশাসনের বিরুদ্ধে নিরপেক্ষতার অভিযোগ এনে দিনাজপুর-৬ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শাহনেওয়াজ শুভ।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় দিনাজপুরের হাকিমপুর প্রেসক্লাবে লিখিত সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর এই ঘোষণা দেন।

সংবাদ সন্মেলনে তিনি অভিযোগ করেন, আমাকে বিভিন্নভাবে হুমকি ধমকি প্রদান করা হচ্ছে, আমার নির্বাচনি প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে। গত ২৩ জানুয়ারি পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আমার পারিবারিক কবর জিয়ারতের মধ্যে আমার আনুষ্ঠানিকভাবে নির্বাচনের প্রচারণা শুরু হওয়ার কথা ছিল। সেই মোতাবেক আমার কর্মী সমর্থক ও গ্রামবাসীদের নিয়ে সেখানে উপস্থিত হলে স্থানীয় বিএনপির সভাপতি আমার ওপর আক্রমণের চেষ্টা করে। সেসময় আমি গ্রামবাসী ও কর্মী সমর্থকদের সহায়তায় প্রাণে বেঁচে যাই। বিষয়টি প্রশাসনকে জানালেও তারা কোনও ব্যবস্থা গ্রহণ করছে না। তারা সম্পূর্ণ নীরব ভূমিকা পালন করছেন।

তার অভিযোগ, প্রতীক পাওয়ার পর ২১ জানুয়ারি আমি রিটার্নিং কর্মকর্তার কাছে ত্রয়োদশ সংসদ নির্বাচন পরিচালনা ম্যানুয়াল নামের বই চাইলেও উনি তা দিতে পারেননি। এমনকি গত ২২ জানুয়ারি বিরামপুরে উত্তরাধিকার সূত্রে পাওয়া আমার জায়গা দখল করে নেওয়া হচ্ছে বিষয়টি জরুরি জাতীয় পরিষেবাসহ এসপি ওসি ও এসিল্যান্ডকে জানালেও কোন খোঁজ করেননি। এমন অবস্থায় তাদের ভূমিকা দেখে আমার নিরাপত্তা শঙ্কা বোধ করি। সে কারণে আমি নিজস্ব নিরাপত্তার জন্য অস্ত্রের লাইসেন্স চেয়ে আবেদন করলেও এখন পর্যন্ত সেটি দেওয়া হচ্ছে না।

সবমিলিয়ে যে জেলা রিটার্নিং কর্মকর্তা একটি বই দিতে পারে না, আমাকে অস্ত্রের লাইসেন্স দেয় নাই, রাতের সময় আমার জমি দখল, অস্ত্রের লাইসেন্স না দেওয়া প্রশাসনের নীরব ভূমিকা সবমিলিয়ে আমি স্বতন্ত্র প্রার্থী থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। ধান কাটায় দক্ষ জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার পক্ষে এই নির্বাচন সুষ্ঠু হবে বলে আমি মনে করি না। এমতাবস্থায় আমি আমার প্রার্থিতা প্রত্যাহার করছি নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি। আজ আমার জানমাল হুমকির মুখে আমার যদি কিছু হয় এই জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা এবং প্রশাসন দায়ী থাকবেন বলেও দাবি করেন তিনি।

এ সময় সেখানে হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন, সাধারণ সম্পাদক মুরাদ ইমাম কবিরসহ প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
ভারতীয় ব্যবসায়ীদের ধর্মঘট, হিলি দিয়ে আজও আমদানি-রফতানি বন্ধ
যে কারণে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ
বিএনপি দেশ ছেড়ে যাওয়ার ও আত্মসমর্পণ করার দল না: সমাজকল্যাণমন্ত্রী
সর্বশেষ খবর
ফটোশুটে দুই সাবেকের রসায়ন, আর ঝগড়া করবেন না দেব-শুভশ্রী
ফটোশুটে দুই সাবেকের রসায়ন, আর ঝগড়া করবেন না দেব-শুভশ্রী
ইরানি স্থাপনায় হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র, নিশ্চিত করলো সেন্টকম
ইরানি স্থাপনায় হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র, নিশ্চিত করলো সেন্টকম
‘দস্যুমুক্ত’ সুন্দরবন ঘোষণার ৮ বছর পর ৫২ দস্যুর আত্মসমর্পণের কথা জানালো র‌্যাব
‘দস্যুমুক্ত’ সুন্দরবন ঘোষণার ৮ বছর পর ৫২ দস্যুর আত্মসমর্পণের কথা জানালো র‌্যাব
আগস্টে রফতানি আয় বেড়েছে ১৩.১৪ শতাংশ
আগস্টে রফতানি আয় বেড়েছে ১৩.১৪ শতাংশ
সর্বাধিক পঠিত
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি