যারা ধর্মভিত্তিক রাজনীতি করে তাদের প্রশ্রয় দিতে চাই না: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি
৩১ জানুয়ারি ২০২৬, ১৭:২৬আপডেট : ৩১ জানুয়ারি ২০২৬, ১৭:২৬

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘ওই দলকে বিশ্বাস করা যায় না যারা আমাদের স্বাধীনতায় বিশ্বাস করে না। এই দেশে যারা ধর্মকে ভিত্তি করে রাজনীতি করে তাদের আমরা প্রশ্রয় দিতে চাই না। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে আমরা যুদ্ধ করেছি। এই দেশের জন্য লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিয়েছেন। মা-বোনেরা সম্ভ্রম হারিয়েছেন। সেসময় জামায়াত পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়েছিল। কিন্তু এর জন্য এখন পর্যন্ত তারা মাফ চায়নি।’

শনিবার (৩১ জানুয়ারি) বিকালে ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ও চিলারং ইউনিয়নের নির্বাচনি গণসংযোগে এসব কথা বলেন তিনি।

বিএনপির মহাসচিব বলেন, ‘আমি সারাজীবন মানুষের মুক্তির জন্য রাজনীতি করেছি। জনগণের ভোটের অধিকার চাইতে গিয়ে বিগত ১৫ বছর অনেক কষ্ট করেছি, নানা হয়রানির শিকার হয়েছি। আমার নামে ছিল ১১৭টি মামলা। ১১ বার জেলে গেছি। সাড়ে তিন বছর বছর জেল খেটেছি। তবে এটাই শান্তি যে আজ জনসাধারণ তাদের ভোটের অধিকার ফিরে পেয়েছেন। এই ভোটাধিকার সঠিকভাগে প্রয়োগ করে ১৫ বছরের সংগ্রামকে স্বার্থক করে তুলবার জন্য জনসাধারণের প্রতি আমি আহ্বান জানাচ্ছি।’  

তিনি বলেন, ‘একটি দল মুসলমানদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি বেহেশতে যাওয়া যাবে। দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেশতে যাবে এমন কোনও কথা কোথাও লেখা নেই। আসলে যারা আমল করবে আল্লাহ চাইলে তাদের বেহেশত দিতে পারেন। আপনারা কেউ ভয় পাবেন না। নির্ভয়ে ভোট দিতে যাবেন এবং ভোট দিয়ে বাড়িতে আসবেন। আপনাদের পাশে বিএনপি সবসময় ছিল এবং আগামীতেও থাকবে।’ গণসংযোগে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

/এএম/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ