একই আসনে দুই ভাইয়ের লড়াইয়ে জিতলো দাঁড়িপাল্লা

কুড়িগ্রাম প্রতিনিধ
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২২আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২২

ত্রয়োদশ সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৪ আসনে (‌চিলমারী, রৌমারী ও চর রা‌জিবপুর) বিএন‌পি ও জামায়াতে ইসলামী থেকে আপন দুই ভাই একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তবে শেষ পর্যন্ত জয়ের মালা উঠেছে দাঁড়িপাল্লার প্রার্থী ছোট ভাইয়ের গলায়।

প্রতিদ্বন্দ্বিতাকারী দুই ভাই হলেন- জামায়াতে ইসলামীর মোস্তা‌ফিজুর রহমান মোস্তাক ও ‌বিএন‌পির আজিজুর রহমান। এর মধ্যে আজিজুর রহমান বড় এবং মোস্তা‌ফিজুর রহমান ছোট ভাই। তারা রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের বাসিন্দা। তা‌দের বাবার নাম মনছুর আহ‌মেদ। তিনি মুসলিম লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

বেসরকারিভাবে ঘোষিত ফলে জানা গেছে, জামায়াত প্রার্থী মোস্তাফিজুর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৮ হাজার ২১০ ভোট। বড় ভাই ও বিএনপি প্রার্থী ধানের শীষ প্রতীকে আজিজুর রহমান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৮৪ হাজার ৪২৩ ভোট। 

/এফআর/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী