২০২৭ সালের মধ্যে চালু হবে ঠাকুরগাঁও মেডিক্যাল কলেজ: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:১৪আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:১৪

বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ২০২৭ সালের মধ্যেই ঠাকুরগাঁও মেডিক্যাল কলেজ হাসপাতাল চালু হবে। ইতিমধ্যেই একটা শক্তিশালী পরিদর্শন টিম এ লক্ষ্যে কাজ শুরু করেছে। তারা জায়গা দেখছেন এবং ২০২৭ এর মধ্যেই তারা ছাত্র ভর্তি শুরু করতে পারবেন বলে আমাকে আশ্বস্ত করেছেন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে ঠাকুরগাঁও জেলার সরকারি অফিস প্রধানদের সঙ্গে সাড়ে ৩ ঘণ্টারও বেশি সময় ধরে মতবিনিময় সভা শেষে সাংবাদিক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আমরা মাদকমুক্ত জেলা হিসেবে ঠাকুরগাঁওকে গড়ে তুলতে সর্বাধিক গুরুত্ব দিয়েছি। জেলা প্রশাসনের নেতৃত্বে এ প্রশ্নে আজ থেকেই কাজ শুরু হচ্ছে।

বিএনপি মহাসচিব বলেন, যে হাসপাতালটি আছে সেটার সেবা উন্নত করতে আমরা গুরুত্ব আরোপ করেছি। পৌরসভার উন্নয়নকে গুরুত্ব দিয়েও আমরা কাজ শুরু করেছি। কৃষির উন্নয়ন কল্পে চলতি প্রকল্পগুলোকে গতিশীল ও এগিয়ে নেওয়ার বিষয়ে আমরা পদক্ষেপ নিয়েছি। একই সঙ্গে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সব রকম ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা কথা বলেছি যুবক ও মহিলাদের কর্মসংস্থানের ব্যাপারে। 

তিনি ঘোষণা দেন, এ মাসের মধ্যেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সাহেবের প্রতিশ্রুতি মোতাবেক ফ্যামিলি কার্ড প্রদানের জন্য পাইলট প্রজেক্ট হিসেবে রহিমানপুর ইউনিয়নে শুরু হবে।

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এবং ঠাকুরগাঁও জেলা প্রশাসনের কিছু কর্মচারীর দুর্নীতি বিষয়ে সরকারের পদক্ষেপ প্রশ্নে তিনি বলেন, এগুলো দেখার জন্য দুদক আছে, তারা পদক্ষেপ নেবে। বিএনপি কোনোভাবেই দুর্নীতিকে প্রশ্রয় দেয়নি, দেবে না। রেল ব্যবস্থাও উন্নত হবে এ অঞ্চলে।

বিএনপি মহাসচিব বলেন, ছোটোখাটো নানান সমস্যার দিকে মনোনিবেশ না করে আমাদের সময় দেয়া উচিত ভবিষ্যতের জন্য। কী করে আমরা দ্রুত সামনের দিকে যেতে পারবো, কী করে দেশে সমৃদ্ধ অর্থনীতি গড়ে তুলতে পারবো, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে পারবো সেই বিষয়গুলোতে আমাদের নজর দেওয়া উচিত।

শনিবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঠাকুরগাঁও জেলা প্রশাসনের আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক ইশরাত ফারজানা, অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হক সুমনসহ সরকারি বিভিন্ন দফতরের প্রধানরা। উপস্থিত ছিলেন- ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম, ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান, ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমীন, সাধারণ সম্পাদক পয়গাম আলী প্রমুখ।

/এফআর/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী