স্টকে তেল থাকার পরও বিক্রি না করায় দুই পাম্পকে জরিমানা

রংপুর প্রতিনিধি
০৭ মার্চ ২০২৬, ১৭:১৪আপডেট : ০৭ মার্চ ২০২৬, ১৭:১৪

জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি প্রতিরোধ ও গ্রাহকরা সহজেই যেন পায় সেটি নিশ্চিত করতে বিভাগীয় নগরী রংপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিএসটিআই নগরীর বিভিন্ন পেট্রোল পাম্পে অভিযান চালিয়েছে। 

বিএসটিআই জানায়, শনিবার দুপুর সাড়ে ১২টা থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট কারিমুল মওলার নেতৃতে নগরীর শাপলা চত্বর এলাকায় ইউনিক ট্রেডার্স ও রহমান ট্রেডার্সসহ বেশ কয়েকটি ফিলিং স্টেশনে অভিযান চালানো হয়। এ সময় শাপলা চত্বরের ইউনিক ট্রের্ডাস ফিলিং স্টেশনে গিয়ে দুটি মেশিন বন্ধ পাওয়া যায়। মাত্র দুটি মেশিনের মাধ্যমে ধীরগতিতে পেট্রোল ও অকটেন ও ডিজেল বিক্রি করা হচ্ছিল। 
পেট্রোল পাম্পটিতে পর্যাপ্ত জ্বালানি তেল থাকার পরও বিক্রি বন্ধ রাখা ও তেলের মজুত সম্পর্কে তথ্য প্রদান না করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে কোনোভাবেই যাতে গ্রাহকরা জ্বালানি তেল পেতে অসুবিধার সম্মুখীন না হয় সে বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়।

এ সময় ওই ফিলিং স্টেশনের মালিক আজিজুল ইসলাম জানান, কিছুক্ষণ আগে পেট্রোল, ডিজেল ও অকটেন এসেছে- সে কারণে দুটি মেশিন বন্ধ ছিল।

এরপর শাপলা চত্বরের অদূরে রহমান ট্রেডার্স নামে ফিলিং স্টেশনে অভিযান চালায়। সেখানেও পর্যাপ্ত জ্বালানি তেল মজুত থাকার পরেও বিক্রি না করা ও স্টকে কত তেল আছে তার কোনও কাগজপত্র না পাওয়ায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়াও নগরীর বিভিন্ন পাম্পে অভিযান অব্যাহত রেখেছে তারা।

এ বিষয়ে বিএসটিআই পরিদর্শক নাছির উদ্দিন জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী জ্বালানি তেল গ্রাহকরা ঠিক মতো পাচ্ছে কি না তা পর্যবেক্ষণ করার জন্য সরেজমিনে রংপুর নগরীর বিভিন্ন পেট্রোল পাম্পে অভিযান চালানো হচ্ছে। ইতিমধ্যে ৭টি পাম্প সরেজমিনে ঘুরে দেখা হয়েছে, অভিযান চলছে।

অন্যদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট কারিমুল মওলা বলেন, আমরা দুটি ফিলিং স্টেশনে ব্যাপক অনিয়ম পাওয়ায় জরিমানা করেছি। শেষবারের মতো তাদের সাবধান করে দেওয়া হয়েছে। কোনোভাবেই যাতে গ্রাহকরা পেট্রোল, অকটেন ও ডিজেল পাওয়া থেকে বঞ্চিত না হয় সে বিষয়ে মোটরসাইকেল ২০০ টাকার তেল ও প্রাইভেটকার এক হাজার তেল নিতে পারবে। সেভাবে ফিলিং স্টেশনগুলো বিক্রি করছে।

এদিকে জ্বালানি তেলের জন্য রংপুর নগরীর বিভিন্ন ফিলিং স্টেশনে মোটরসাইকেল চালকদের লম্বা লাইন ধরে অপেক্ষা করতে দেখা গেছে। তারা জানান, মাত্র ২০০ টাকার তেল দিয়ে হচ্ছে না। বিশেষ করে যারা দূর-দূরান্তে চাকরির সুবাদে যাতায়াত করে তাদের পক্ষে সমস্যা হচ্ছে। ৫০০ টাকার জ্বালানি তেল দেওয়ার দাবি জানান তারা।

/এফআর/
সম্পর্কিত
জ্বালানি সাশ্রয়ে সরকারি সভা-সেমিনারে ভার্চুয়াল প্ল্যাটফর্ম ব্যবহারের নির্দেশ
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
তেলের পর এবার বাড়তে পারে বিদ্যুতের দাম, চাপে ভোক্তারা
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী