রংপুরে নাহিদ ইসলাম

কাল সংবিধান সংস্কার পরিষদের যাত্রা ও নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজনও হবে

রংপুর প্রতিনিধি
১১ মার্চ ২০২৬, ২২:৩০আপডেট : ১১ মার্চ ২০২৬, ২২:৩০

আগামীকাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের মধ্য দিয়ে সংবিধান সংস্কার পরিষদের যাত্রা শুরু হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক সংসদ সদস্য নাহিদ ইসলাম। তিনি বলেছেন, ‘আমরা আশা করছি সরকারি দল শপথ নিতে সম্মত হবে এবং যে পুরোনো রাষ্ট্রপতি, সেই রাষ্ট্রপতিকে সরিয়ে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন শুরু করা হবে, উদ্যোগ গ্রহণ করা হবে।’

বুধবার রংপুরে এনসিপির বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জেলা স্টেডিয়াম মাঠে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

নাহিদ ইসলাম বলেন, ‘আগামীকাল ১২ মার্চ সারা বাংলাদেশের মানুষ, পুরো বিশ্ববাসী অপেক্ষা করে আছে নতুন সংসদ অধিবেশনের জন্য। হাজারো মানুষের রক্তের ওপর দিয়ে জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে এই নির্বাচন, গণভোট এবং এই নতুন সরকার এবং নতুন সংসদ গঠিত হয়েছে। ফলে আমাদের প্রত্যাশা থাকবে—শুধু প্রত্যাশা নয়, আমাদের দাবি এবং আমরা অবশ্যই সেটা আদায় করে ছাড়বো, সেটা হচ্ছে সংস্কারের দাবি। সংবিধান সংস্কার পরিষদের দাবি, উচ্চকক্ষের দাবি এবং নতুন বাংলাদেশের দাবি।’

সংস্কার কোনও দল-মতের বিষয় নয়, সংস্কার সবার জন্যই প্রযোজ্য মন্তব্য করে নাহিদ ইসলাম বলেন, ‘আমরা হ্যাঁ-এর পক্ষে ভোট দিয়েছি দলমত নির্বিশেষে। ফলে সেই হ্যাঁ-কে কার্যকর করা এই সংসদের অন্যতম দায়িত্ব। দেশকে দুর্নীতিমুক্ত করার জন্য, ঋণখেলাপি মুক্ত করার জন্য, চাঁদাবাজ এবং সন্ত্রাসকে মুক্ত করার জন্য আমরা সংসদে যাচ্ছি।’

আগামীকাল থেকে সংসদ কার্যকর হবে বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘বিরোধী দলকে কথা বলতে দিতে হবে। যে সব কমিটমেন্ট গণভোটে করা হয়েছে, নির্বাচনের আগে করা হয়েছে, সেসব কমিটমেন্ট সংসদে সরকারি দল, বিরোধী দল সবাই মিলে পালন করবে। আমরা সেই আশা ব্যক্ত করছি।’

অনুষ্ঠানে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, ‘জাতীয় পার্টি ফ্যাসিবাদকে প্রতিষ্ঠিত করেছে। রংপুরের মানুষ এবার জাতীয় পার্টিকে রুখে দিয়েছে। বিএনপির এমপিরা সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে আইন ভঙ্গ করেছেন। দল হিসেবে বিএনপি প্রতারণা করেছে।’

ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় বক্তব্য দেন এনসিপির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিক মুজাহিদ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, রংপুর মহানগর জামায়াতের সেক্রেটারি আনোয়ারুল হক, নগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজ উন নবী প্রমুখ।

/এএম/ 
সম্পর্কিত
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম