কুড়িগ্রামে স্তন ক্যানসার সচেতনতা বিষয়ক সেমিনার 

কুড়িগ্রাম প্রতিনিধি
১৪ মার্চ ২০২৬, ০২:১১ আপডেট : ১৪ মার্চ ২০২৬, ০২:১১

কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার বামনাছড়া ফারাজীপাড়া গ্রামে নারীদের স্বাস্থ্য শিক্ষা ও স্তন ক্যানসার সচেতনতা নিয়ে এক ব্যতিক্রমধর্মী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ‘আমরা নারী’, ‘সিওক হেলথকেয়ার’ এবং বামনাছড়া ইসলামীয়া গ্রাম রক্ষক সমিতির যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিটি এলাকায় গ্রামীণ নারীদের জন্য এ ধরনের প্রথম আয়োজন হিসেবে বিশেষ গুরুত্ব বহন করে।

অনুষ্ঠানে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন ডা. আ ন ম গোলাম মোহাইমেন, ডেপুটি সিভিল সার্জন, কুড়িগ্রাম। তিনি বলেছেন, ‘ক্যানসার এখন শুধু চিকিৎসার বিষয় নয়, এটি একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য চ্যালেঞ্জ। প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং সচেতন জীবনযাপন ক্যান্সার প্রতিরোধ ও নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সময়মতো সঠিক চিকিৎসা গ্রহণ করলে অনেক ক্ষেত্রেই ক্যান্সার নিরাময় করা সম্ভব।’

তিনি আরও বলেছেন, ‘রক্তরোগ ও ক্যানসারজনিত জটিলতা দ্রুত শনাক্ত করা গেলে রোগীর জীবন রক্ষা করা সহজ হয়। তাই কোনও লক্ষণকে অবহেলা না করে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা এবং বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি। সচেতনতা ও নিয়মিত স্ক্রিনিং-ই হতে পারে এই রোগের বিরুদ্ধে আমাদের সবচেয়ে বড় প্রতিরক্ষা।’

গ্রামীণ ও অপেক্ষাকৃত পিছিয়ে পড়া নারীদের নিয়ে আয়োজিত এই সচেতনতামূলক অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- মো. আশরাফুল আলম, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (উলিপুর সার্কেল), কুড়িগ্রাম; মো. নুরুজ্জামান সরকার, সভাপতি, বামনাছড়া ইসলামীয়া গ্রাম রক্ষক সমিতি; মিনহাজুল ইসলাম, কোষাধ্যক্ষ, বামনাছড়া ইসলামীয়া গ্রাম রক্ষক সমিতি ও প্রভাষক, উমানন্দ স্কুল অ্যান্ড কলেজ।

সেমিনারের মাধ্যমে অংশগ্রহণকারীদের মধ্যে ক্যানসারের প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণের গুরুত্ব, আধুনিক চিকিৎসা পদ্ধতি সম্পর্কে ধারণা, সময়মতো রোগ নির্ণয় ও সঠিক চিকিৎসা গ্রহণের প্রয়োজনীয়তা এবং জীবনযাপনে ঝুঁকিপূর্ণ কারণ ও প্রতিরোধমূলক ব্যবস্থা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা হয়।

/এফআইআর/
সম্পর্কিত
সেরে যাওয়ার পরও কেন ফিরে আসতে পারে ক্যানসার?
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
ক্যানসার চিকিৎসকের বাড়িতে মিলবে না ৮ পরিচিত জিনিস, জানুন কেন
সর্বশেষ খবর
আখতারুজ্জামানকে গ্রেফতারের নিন্দা -মুক্তির দাবি জামায়াতের
আখতারুজ্জামানকে গ্রেফতারের নিন্দা -মুক্তির দাবি জামায়াতের
মোহামেডানের হয়ে অভিষেকেই জয় দিয়ে শুরু আর্জেন্টাইন কোচের
মোহামেডানের হয়ে অভিষেকেই জয় দিয়ে শুরু আর্জেন্টাইন কোচের
জাপানে এশিয়ান গেমসে সাত্তারের দারুণ জয়, তবে…
জাপানে এশিয়ান গেমসে সাত্তারের দারুণ জয়, তবে…
প্রাথমিকের শিক্ষার্থীদের দুধ চুরির অভিযোগে ছাত্রদল নেতাকে বহিষ্কার
প্রাথমিকের শিক্ষার্থীদের দুধ চুরির অভিযোগে ছাত্রদল নেতাকে বহিষ্কার
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা