ট্রাকের ধাক্কায় মাইক্রোবাস দুম‌ড়েমুচড়ে এনসিপির এমপি আহত

কুড়িগ্রাম প্রতিনিধি
১৭ মার্চ ২০২৬, ২২:১৩আপডেট : ১৭ মার্চ ২০২৬, ২২:১৩

ঢাকা থেকে নিজ এলাকায় ফেরার পথে ট্রাকের ধাক্কায় মাইক্রোবাস দুম‌ড়েমুচড়ে আহত হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিকুর রহমান মো‌জা‌হিদ‌। তিনি শরীরে কিছুটা আঘাত পেয়েছেন। এ ঘটনায় যুবশ‌ক্তির এক নেতা ও তার গাড়িচালকসহ দুজন গুরুতর আহত হন।

মঙ্গলবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে রংপুর-কুড়িগ্রাম সড়কের কাউনিয়া বেইলি ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আতিকুর রহমান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক।

কু‌ড়িগ্রাম জেলা এন‌সি‌পি সূ‌ত্রে জানা গে‌ছে, ঢাকা থেকে ছেড়ে আসা সংসদ সদস্যকে বহনকারী মাইক্রোবাসটি রংপুরের কাউনিয়া উপজেলার বেইলি ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দেয়। এতে সংসদ সদস্যকে বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুম‌ড়েমুচ‌ড়ে যায়। দুর্ঘটনায় গা‌ড়িচালক আবুল কালাম ও গা‌ড়ি‌তে থাকা যুবশ‌ক্তির নেতা ইকরাম হো‌সেন গুরুতর আহন হন।

দুর্ঘটনাস্থল প‌রিদর্শন ক‌রে পুলিশ জানায়, এম‌পি আ‌তিক মো‌জা‌হিদ‌কে বহনকারী গা‌ড়ি‌টি কাউ‌নিয়ার বেই‌লি ব্রিজ এলাকায় পৌঁছা‌লে কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা এক‌টি ট্রাকের সংঘর্ষ হয়। এ সময় ট্রা‌কের ধাক্কায় এম‌পি‌কে বহনকারী মাই‌ক্রোবাস‌টি ছিট‌কে সড়‌কের পা‌শে খা‌দে প‌ড়ে দুমড়েমুচ‌ড়ে যায়। গা‌ড়ি‌তে থাকা এমপি আ‌তিক মোজা‌হিদ কিছুটা আহত হলেও গাড়িচালক আবুল কালাম ও ইকরাম হো‌সেন গুরুতর আহত হন।  তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিছুটা আহত এম‌পি আ‌তিক মোজা‌হিদ বা‌ড়ি‌তে চ‌লে যান।

এ বিষয়ে জানতে সংসদ সদস্য আতিকুর রহমান মো‌জা‌হিদের সঙ্গে যোগা‌যো‌গের চেষ্টা করা হ‌লেও তা‌কে পাওয়া যায়‌নি। তার ব্যক্তিগত কর্মকর্তা সাজ্জাদ হোসাইন ইউনুছ বাংলা ট্রিবিউনকে ব‌লেন, ‘দুর্ঘটনায় সংসদ সদস্য, যুবশ‌ক্তির নেতা ইকরাম ও চালক আহত হয়েছেন। সংসদ সদস্য সামান্য আহত অবস্থায় নিজ বাড়িতে অবস্থান করছেন। বা‌কি‌দের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

কাউ‌নিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) নাজমুল হক বাংলা ট্রিবিউনকে ব‌লেন, ‘ঘটনাস্থল প‌রিদর্শন ক‌রে ম‌নে হ‌য়ে‌ছে এম‌পি‌কে বহনকারী গা‌ড়ি‌টি ভুল পা‌শে (রং সাই‌ডে) ছিল। সম্ভবত এই কার‌ণে দুর্ঘটনা ঘ‌টে‌ছে। দু‌টি গা‌ড়ি জব্দ করা হ‌য়ে‌ছে। এ ঘটনায় এখনও কারও পক্ষ থে‌কে অ‌ভি‌যোগ পাওয়া যায়‌নি।’

/এএম/ 
সম্পর্কিত
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি