ভারত থেকে ২০০ ব্রডগেজ আমদানি করা হচ্ছে: রেলের মহাপরিচালক

নীলফামারী প্রতিনিধি
২৭ এপ্রিল ২০২৬, ২১:৪৪আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, ২১:৪৪

দেশের উত্তরের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানা আধুনিকায়ন ও উৎপাদন সক্ষমতা বাড়াতে সম্ভাব্যতা যাচাই শুরু হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন। এর অংশ হিসেবে কারখানাটি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রেলের পরিধি বাড়ছে, রেলওয়ে কোচের সংখ্যও বাড়ছে। চলতি বছরেই ভারত থেকে রেলের ২০০ ব্রডগেজ কোচ আসার কথা রয়েছে। ফলে সৈয়দপুরি রেলওয়ে কারখানার উৎপাদন সক্ষমতা বাড়ানোর প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।’

সোমবার (২৭ এপ্রিল) বিকালে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন কারখানাটি পরিদর্শন করে এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘বর্তমানে সৈয়দপুর রেলওয়ে কারখানায় কোচ মেরামতের যে সক্ষমতা রয়েছে, তা বাড়িয়ে তিনগুণ করতে চাই। কারখানায় যে অবকাঠামো রয়েছে, তাও বাড়ানো সম্ভব। আমরা কারখানাটি ঘুরে দেখলাম। কারখানাটি আধুনিকায়ন করা জরুরি হয়ে পড়েছে। এই আধুনিকায়নে এডিবির সহায়তা মিলবে।’

এর আগে মহাপরিচালক সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনে এলে কারখানাটির বিভাগীয় তত্ত্বাবধায়ক শাহ সুফী নুর মোহাম্মদ তাকে ফুলেল শুভেচ্ছা জানান। মহাপরিচালক কারখানার বিভিন্ন বিভাগ শপ (উপ-কারখানা) ঘুরে দেখেন।

এ সময় তার সঙ্গে ছিলেন এশীয় উন্নয়ন ব্যাংকের পরিচালক হোয়ে ইউন জিয়ং, বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি আর এল) এফ এম মহিউদ্দিন, পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) ফরিদ আহমেদসহ রেলের ঊর্ধ্বতন কর্মকতারা।

/এএম/ 
সম্পর্কিত
দুদিন ধরে শূন্যরেখায়এভাবে ফেলায় রাখিয়েন না, বাচ্চাগুলা মরে যাবে, সীমান্তে কাঁদছেন মা
উপদেষ্টা জাহেদকে ভারতে ঢুকতে না দেওয়ায় পদক্ষেপ জানতে মন্ত্রীর বিবৃতি দাবি
দিল্লিতে প্রবেশে বাধা: ঢাকায় ফিরে কিছু না বলেই বিমানবন্দর ত্যাগ করলেন তথ্য উপদেষ্টা 
সর্বশেষ খবর
রাস্তা নিয়ে দুই গ্রামের মানুষের সংঘর্ষে নিহত ২
রাস্তা নিয়ে দুই গ্রামের মানুষের সংঘর্ষে নিহত ২
মাটির নিচে আস্ত এক গ্রাম!
মাটির নিচে আস্ত এক গ্রাম!
বিয়ে নিবন্ধনে ‘কাগজের’ জন্মসনদ চলবে না, আর কী পরিবর্তন আসছে
বিয়ে নিবন্ধনে ‘কাগজের’ জন্মসনদ চলবে না, আর কী পরিবর্তন আসছে
৬৮ বছর পর ফুটবল বিশ্বকাপে এমন ঘটনা ঘটলো
৬৮ বছর পর ফুটবল বিশ্বকাপে এমন ঘটনা ঘটলো
সর্বাধিক পঠিত
যারা তড়িঘড়ি আমানত ভেঙেছেন, তাদের জন্য নতুন ঘোষণা ইসলামী ব্যাংকের
যারা তড়িঘড়ি আমানত ভেঙেছেন, তাদের জন্য নতুন ঘোষণা ইসলামী ব্যাংকের
তিন বাস টার্মিনাল যাচ্ছে ঢাকার বাইরে, কোনটি কোথায়
তিন বাস টার্মিনাল যাচ্ছে ঢাকার বাইরে, কোনটি কোথায়
বেনজীরকে দেশে ফিরিয়ে আনার তিন শর্ত জানালেন আইনজীবী শিশির মনির
বেনজীরকে দেশে ফিরিয়ে আনার তিন শর্ত জানালেন আইনজীবী শিশির মনির
খুরশীদ আলমকে সরিয়ে দেওয়ায় বেঁচে গেলো ইসলামী ব্যাংক 
খুরশীদ আলমকে সরিয়ে দেওয়ায় বেঁচে গেলো ইসলামী ব্যাংক 
টাকা ভর্তি ব্যাগ নিয়ে শাবানার কাছে গিয়েছিলেন মালেক আফসারী
টাকা ভর্তি ব্যাগ নিয়ে শাবানার কাছে গিয়েছিলেন মালেক আফসারী