উপদেষ্টা জাহেদকে ভারতে ঢুকতে না দেওয়ায় পদক্ষেপ জানতে মন্ত্রীর বিবৃতি দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুন ২০২৬, ২১:১৬আপডেট : ১৫ জুন ২০২৬, ২১:১৬

ভারতের দিল্লি বিমানবন্দরে ইমিগ্রেশনের বাধায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান ভারতে ঢুকতে পারেননি। এ বিষয়ে কূটনৈতিক ব্যর্থতা কী এবং এ কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা তুলে ধরতে ৩০০ বিধিতে মন্ত্রীর বিবৃতি চেয়েছেন ঢাকা-১২ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা সাইফুল আলম খান মিলন।

সোমবার (১৫ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের সপ্তম দিন পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিবৃতি দাবি করেন। তবে এই বিষয়টি ৩০০ বিধিতে বিবৃতি হয় না। ফলে নোটিশ দিতে বলেছেন স্পিকার। 

সাইফুল আলম খান মিলন বলেন, আমি একটা গুরুত্বপূর্ণ বিষয়ে সংসদের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি। আমাদের প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ভারতে ঢুকতে দেওয়া হয়নি। এবং আমি যতটুক জেনেছি যথাযথ কূটনৈতিক চিঠি দেওয়ার পরেও দুই ঘণ্টা দিল্লি ইন্দিরা গান্ধী এয়ারপোর্টে তাকে বসিয়ে রাখা হয়েছে। আমাদের প্রধানমন্ত্রীর তথ্য উপদেশটা শেষ পর্যন্ত অনুমতি দেওয়া হলেও তিনি দেশে ফিরে এসেছেন। এ বিষয়ে কী আসলে আমাদের কূটনৈতিক ব্যর্থতা কী এবং এ ব্যাপারে কী পদক্ষেপ নেওয়া হয়েছে এবং এটা ৩০০ বিধিতে মন্ত্রী বিবৃতি আমি দাবি করছি।

এরপর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেন, সদস্য এটা পয়েন্ট অব অর্ডার হলো না। তবে আপনি এই বিষয়ে নোটিশ দিতে পারেন তখন বিবেচনা করবো।

/এসএমএ/আরকে/
সম্পর্কিত
প্রতিমন্ত্রীর ছেলেদের নামে ইউনিয়নের নাম, সংসদে আলোচনা 
‘বাংলাদেশের দুর্নীতিতে এক নম্বরে রাজনীতিবিদরা, দুই নম্বরে আমলা’
দুদিন ধরে শূন্যরেখায়এভাবে ফেলায় রাখিয়েন না, বাচ্চাগুলা মরে যাবে, সীমান্তে কাঁদছেন মা
সর্বশেষ খবর
অভিবাসন কমলেও কেন শান্ত হচ্ছে না ব্রিটেন
অভিবাসন কমলেও কেন শান্ত হচ্ছে না ব্রিটেন
বিশ্বকাপে ভ্রমণ জটিলতায় উরুগুয়ে!
বিশ্বকাপে ভ্রমণ জটিলতায় উরুগুয়ে!
প্রতিমন্ত্রীর ছেলেদের নামে ইউনিয়নের নাম, সংসদে আলোচনা 
প্রতিমন্ত্রীর ছেলেদের নামে ইউনিয়নের নাম, সংসদে আলোচনা 
প্রতিমন্ত্রীর দুই ছেলে ও পৈতৃক বাড়ির নামে তিন ইউনিয়ন গঠন
প্রতিমন্ত্রীর দুই ছেলে ও পৈতৃক বাড়ির নামে তিন ইউনিয়ন গঠন
সর্বাধিক পঠিত
তিন বাস টার্মিনাল যাচ্ছে ঢাকার বাইরে, কোনটি কোথায়
তিন বাস টার্মিনাল যাচ্ছে ঢাকার বাইরে, কোনটি কোথায়
নির্বাহী প্রকৌশলীকে মন্ত্রী বললেন ‘আপনাকে নিয়ে আগাতে পারবো না’
নির্বাহী প্রকৌশলীকে মন্ত্রী বললেন ‘আপনাকে নিয়ে আগাতে পারবো না’
যারা তড়িঘড়ি আমানত ভেঙেছেন, তাদের জন্য নতুন ঘোষণা ইসলামী ব্যাংকের
যারা তড়িঘড়ি আমানত ভেঙেছেন, তাদের জন্য নতুন ঘোষণা ইসলামী ব্যাংকের
বেনজীরকে দেশে ফিরিয়ে আনার তিন শর্ত জানালেন আইনজীবী শিশির মনির
বেনজীরকে দেশে ফিরিয়ে আনার তিন শর্ত জানালেন আইনজীবী শিশির মনির
ডাচদের রুখে দিয়েছে এশিয়ান পরাশক্তি জাপান 
ডাচদের রুখে দিয়েছে এশিয়ান পরাশক্তি জাপান