স্কুল ফিডিংয়ে শিক্ষার্থীদের পচা ডিম সরবরাহের অভিযোগ

নীলফামারী প্রতিনিধি
০৫ মে ২০২৬, ০৪:২৪আপডেট : ০৫ মে ২০২৬, ১৭:২৭

নীলফামারীর কিশোরগঞ্জে স্কুল ফিডিং প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের পচা ডিম ও নিম্নমানের কলা সরবরাহের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

সোমবার (৪ মে) দুপুরে উপজেলার পুষনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের পচা ডিম দেওয়ার কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এর আগে গত বৃহস্পতিবার ওই বিদ্যালয়ে পচা ডিম সরবরাহ করা হয় বলে জানা গেছে।

জানা যায়, শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করা এবং বিদ্যালয়ে উপস্থিতি বাড়াতে সরকারের উদ্যোগে স্কুল ফিডিং প্রকল্প চালু রয়েছে। এ প্রকল্পের আওতায় উপজেলার ১৭৫টি প্রাথমিক বিদ্যালয়ের ২১ হাজার ৩৩৪ জন শিক্ষার্থী অন্তর্ভুক্ত। তবে অভিযোগ উঠেছে, সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান নিম্নমানের খাবার সরবরাহ করছে।

অভিভাবক ও স্থানীয়দের দাবি, শুধু পুষনা সরকারি প্রাথমিক বিদ্যালয় নয়, উপজেলার আরও কয়েকটি বিদ্যালয়েও একই ধরনের খাবার দেওয়া হয়েছে। বিষয়টি একাধিকবার সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তাকে জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

অভিভাবক মনোয়ার হোসেন বলেন, “শিক্ষার্থীদের এমন পচা খাবার দিলে তারা অসুস্থ হয়ে পড়বে। সরকার যেখানে পুষ্টি নিশ্চিত করতে প্রকল্প নিয়েছে, সেখানে নিম্নমানের খাবার দেওয়া উদ্বেগজনক।”

আরেক অভিভাবক সালমা বেগম বলেন, “এ ধরনের খাবার দেওয়ার চেয়ে না দেওয়াই ভালো। আমাদের শিশুরা এসব খেলে অসুস্থ হয়ে যাবে।”

পুষনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোর্শেদা বেগম বলেন, শিক্ষার্থীদের জন্য আনা ডিমের মধ্যে অনেকগুলো পচা ছিল। বিষয়টি জানার পর সেগুলো খাওয়ানো হয়নি এবং ফেরত দেওয়া হয়েছে। বিষয়টি ঠিকাদারি প্রতিষ্ঠানকে জানানো হয়েছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহমুদা বেগম বলেন, “বিষয়টি আমার জানা নেই। পচা ডিম দেওয়া গুরুতর অপরাধ। এ বিষয়ে খোঁজ নেওয়া হবে।”

/এম/  
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘চার মাসের মধ্যে আরও এক লাখ কোটি টাকার ঋণের জালে দেশ’
‘চার মাসের মধ্যে আরও এক লাখ কোটি টাকার ঋণের জালে দেশ’
যুদ্ধের আগের অবস্থায় ফিরলো তেলের দাম
যুদ্ধের আগের অবস্থায় ফিরলো তেলের দাম
এফ গ্রুপে শীর্ষস্থানের দৌড়ে নেদারল্যান্ডস, জাপান ও সুইডেন
এফ গ্রুপে শীর্ষস্থানের দৌড়ে নেদারল্যান্ডস, জাপান ও সুইডেন
হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৯ মৃত্যু
হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৯ মৃত্যু
সর্বাধিক পঠিত
২৫ শীর্ষ নেতাকে বিদায় জানিয়ে নতুন কমিটি করলো জাতীয় পার্টি
যশোর জেলা জাতীয় পার্টি২৫ শীর্ষ নেতাকে বিদায় জানিয়ে নতুন কমিটি করলো জাতীয় পার্টি
‘আওয়ামী লীগের আছে,  বিএনপি-জামায়াতের যাওয়ার জায়গা নেই’ 
‘আওয়ামী লীগের আছে, বিএনপি-জামায়াতের যাওয়ার জায়গা নেই’ 
সঞ্চয়পত্র বিক্রি নিয়ে ব্যাংকগুলোর জন্য নতুন নির্দেশনা
সঞ্চয়পত্র বিক্রি নিয়ে ব্যাংকগুলোর জন্য নতুন নির্দেশনা
ইরান-মার্কিন সমঝোতায় মধ্যস্থতা করে কী পেলো পাকিস্তান
ইরান-মার্কিন সমঝোতায় মধ্যস্থতা করে কী পেলো পাকিস্তান
তীব্র গরমেও ইউরোপে কেন এসি এত বিরল
তীব্র গরমেও ইউরোপে কেন এসি এত বিরল