আন্দোলনে নিহত নুর আলমের স্ত্রীকে চাকরির সুযোগ দিলো কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়

কুড়িগ্রাম প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৫৭ আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৫৭

জুলাই অভ্যুত্থানে গুলিতে নিহত শহীদ নুর আলমের স্ত্রী খাদিজা বেগমের ‘চাকরির’ ব্যবস্থা করেছে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হোস্টেলের অফিস সহায়ক (আয়া) পদে তাকে অস্থায়ী দিনমজুর ভিত্তিতে নিয়োগের ব্যবস্থা করে কর্তৃপক্ষ। এ সময় নুর আলমের শিশুসন্তান ও শ্বশুর উপস্থিত ছিলেন।

কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মুহাম্মদ রাশেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

২০২৪ সালের জুলাই আন্দোলনে ২০ জুলাই গাজীপুরে গুলিবিদ্ধ হয়ে নিহত হন নুর আলম। তার বাড়ি কুড়িগ্রাম সদরের ভোগডাঙা ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামে তাকে দাফন করা হয়। তিনি ওই গ্রামের আমির হোসেন-নুর বানু দম্পতির ছেলে। পেশায় নির্মাণশ্রমিক নুর আলম বাবা-মা ও স্ত্রীকে নিয়ে গাজীপুরের চৌরাস্তা এলাকার তেলিপাড়া মহল্লায় ভাড়া থাকতেন। বাবা ভ্যানচালক, মা পোশাকশ্রমিক। মৃত্যুর ১০ মাস আগে বিয়ে করেন নুর আলম। মৃত্যুর সময় তার স্ত্রী খাদিজা ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

পরবর্তী সময়ে তার ছেলেসন্তান জন্ম নেয়। সেই থেকে কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙা ইউনিয়নের কাচিচর মুন্সিপাড়া এলাকার কৃষক বাবার বাড়িতে থাকছেন খাদিজা।

উপাচার্য ড. মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, ‘জুলাই আন্দোলনে শহীদ নুর আলমের স্ত্রীকে বিশ্ববিদ্যালয়ের মেয়েদের হোস্টেলে অফিস সহায়ক পদে অস্থায়ী ও দিনমজুর ভিত্তিতে চাকরির ব্যবস্থা করা হয়েছে। আমাদের নিয়োগ প্রক্রিয়া শুরু হলে তার যোগ্যতা অনুযায়ী স্থায়ী ব্যবস্থা করার চেষ্টা করা হবে। তিনি মেয়েদের হোস্টেলে থাকার সুযোগ পাবেন।’

ভিসি আরও বলেন, ‘নুর আলমের আত্মত্যাগ আমাদের আবেগকে তাড়িত করে। নুর আলমের স্ত্রীর অসহায়ত্ব ও আর্থিক নিরাপত্তা এবং সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে আমরা একটি কাজের ব্যবস্থা করেছি। তিনি কাজে যোগ দিতে চেয়েছেন।’ তবে নিয়োগপত্র গ্রহণ ও কাজে যোগ দিতে বুধবার দুপুর সাড়ে ১টা পর্যন্ত তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেননি।’

এ বিষয়ে শহীদ নুর আলমের স্ত্রী খাদিজার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হোস্টেলে কাজে যোগ দেবেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

 

/এমএএ/
সম্পর্কিত
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের সেই মাহদীকে
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
নতুন দুই মামলায় সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ গ্রেফতার
সর্বশেষ খবর
হাসপাতালের বেডে কাতরাচ্ছেন রুবিনা, জানেন না স্বামী-সন্তান মারা গেছে
হাসপাতালের বেডে কাতরাচ্ছেন রুবিনা, জানেন না স্বামী-সন্তান মারা গেছে
হামের উপসর্গে একদিনে আরও ৩ জনের মৃত্যু
হামের উপসর্গে একদিনে আরও ৩ জনের মৃত্যু
আগামীতে প্রত্যেকটি অপরাধের হিসাব দিতে হবে: জামায়াত আমির
আগামীতে প্রত্যেকটি অপরাধের হিসাব দিতে হবে: জামায়াত আমির
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩ নেতা গ্রেফতার
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩ নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পানাম নগরী ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত, নকশিকাঁথা-জামদানি দেখে মুগ্ধ
পানাম নগরী ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত, নকশিকাঁথা-জামদানি দেখে মুগ্ধ