ঠাকুরগাঁওয়ের ১২ ইউপিতে চেয়ারম্যান পদে ৪৬ জনের মনোনয়নপত্র দাখিল

ঠাকুরগাঁও প্রতিনিধি
০৯ এপ্রিল ২০১৬, ২০:১৬আপডেট : ০৯ এপ্রিল ২০১৬, ২০:২০

ইউপি নির্বাচন ২০১৬ চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে ঠাকুরগাঁও সদর উপজেলার ১২টি ইউনিয়নে ৪৬ জন প্রার্থী চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন। আগামী ১০ ও ১১ এপ্রিল এসব ইউপি’র মনোনয়নপত্র বাছাই হবে আর ১৮ এপ্রিল হচ্ছে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন।
বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে এসব প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন।
১২টি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীরা হলেন ১নং রুহিয়া ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত মনিরুল ইসলাম বাবু, বিএনপির মনোনীত আব্দুল মালেক, স্বতন্ত্র প্রার্থী আবু সাইদ মো. আনোয়ার মোর্শেদ, আব্দুল আজিজ ও মাজাহারুল ইসলাম। ২নং আখানগড় ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত রেজাউল ইসলাম, বিএনপি মনোনীত হাফেজ মজিবর রহমান, স্বতন্ত্র আমির হোসেন, গোলাম কিবরিয়া, নুরুল ইসলাম, তাজেমুল ইসলাম ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ভূতপূর্ব আ. লীগ দলীয় চেয়ারম্যান রোমান বাদশাহ।
৩ নং আকচা ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত সুব্রত কুমার বর্মণ, বিএনপির মনোনীত গোলাম সারোয়ার চৌধুরী, স্বতন্ত্র সালাউদ্দিন, অমর নাথ সিং ও আওয়ামী লীগের বিদ্রোহী শহিদুল ইসলাম। ৪ নং বড়গাঁও ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত মো. ফয়জুর রহমান, বিএনপির মনোনীত প্রভাত কুমার সিং ও স্বতন্ত্র মতিউর রহমান। ৭ নং চিলারং ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত ফজলুল হক, বিএনপি মনোনীত বজলুর রহমান ও আওয়ামী লীগ বিদ্রোহী আইয়ুব আলী। ৮ নং রহমানপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত খেলাফত হোসেন ও বিএনপি মনোনীত আবু হাসান মো. আব্দুল হান্নান হান্নু।

৯ নং রায়পুর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত নুরুল ইসলাম, বিএনপির মনোনীত তোফায়েল হোসেন, স্বতন্ত্র প্রার্থী মামুন অর রশিদ ও দিনেশ চন্দ্র বর্মন। ১০ নং জামালপুর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত নজরুল ইসলাম চৌধুরী, বিএনপির মনোনীত দবিরুল ইসলাম, স্বতন্ত্র এস এম মোস্তাক ও নজরুল ইসলাম। ১১নং মোহাম্মদপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত মো. সোহাগ, বিএনপি মনোনীত আশরাফুল হক ও আওয়ামী লীগ বিদ্রোহী শাহজাহান-ই-হাবিব।

১৪ নং রাজাগাঁও ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত মোশারুল ইসলাম সরকার, বিএনপির মনোনীত আমিনুল ইসলাম ও স্বতন্ত্র আমিনুর রহমান। ২০ নং রুহিয়া পশ্চিম ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত অনিল কুমার সেন ও বিএনপি মনোনীত মোস্তফা কামাল। ২১ নং ঢোলারহাট ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত সীমান্ত কুমার বর্মন নির্মল, বিএনপির মনোনীত আব্দুল জব্বার, স্বতন্ত্র অখিল চন্দ্র রায় ও আশ্বিনি কুমার বর্মন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল ইসলাম বলেন, এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ উৎসাহমুখর , সুশৃঙ্খল। আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত নিয়ন্ত্রণে রয়েছে এবং গুরুতর কোনও নির্বাচনি আচরণবিধি লংঘনের খবর পাওয়া যায়নি। আমরা আশাবাদী নির্বাচন শেষ পর্যন্ত শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।

/টিএন/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের