পঞ্চগড়ে গৃহবধূকে পিটিয়ে হত্যা, স্বামী শাশুড়ি আটক

পঞ্চগড় প্রতিনিধি
০৯ এপ্রিল ২০১৬, ২৩:২৭আপডেট : ০৯ এপ্রিল ২০১৬, ২৩:৪২

পঞ্চগড়ে মালেকা আক্তার মালা (২১) নামে এক গৃহবধূকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে।  শনিবার (৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে জেলার সদর উপজেলার পঞ্চগড় সদর ইউনিয়নের গোফাপাড়া এলাকার শ্বশুরবাড়ি থেকে মালার মৃতদেহ উদ্ধার করা হয়।  পঞ্চগড়ের পুলিশ সুপার মো. গিয়াস উদ্দীন আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

আটক এ ঘটনায় মালার স্বামী ভ্যান চালক দুলাল (৩০) ও শাশুড়ি হাওয়া বেগমকে (৫০) আটক করেছে পুলিশ।
পঞ্চগড়ের পুলিশ সুপার মো. গিয়াস উদ্দীন আহমেদ, সহকারী পুলিশ সুপার কফিল উদ্দীন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মহসে উল গণি ঘটনাস্থলে উপস্থিত থেকে অভিযুক্ত দুলাল ও তার মা হাওয়া বেগমকে আটক করে থানায় নিয়ে আসেন।
ময়না তদন্তের জন্য লাশ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। মালেকাকে প্রথমে মারপিট ও পরে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে প্রাথমিক সুরতহালে ধারণা করছে পুলিশ।
এলাকাবাসী জানায়, এর আগেও  দুলালের সঙ্গে কামাত কাজলদিঘী এলাকার নার্গিস আক্তার নামে এক নারীর বিয়ে হয়। বিয়ের পর দুলাল ও তার মায়ের নির্যাতন সহ্য করতে না পেরে নার্গিস বিয়েবিচ্ছেদ ঘটান। প্রথম পক্ষের সন্তান আদিবা (৬) এখন নার্গিসের সঙ্গে আছে। এদিকে মালা মারা যাওয়ায় মা হারিয়েছে সাত মাস বয়সের মাসুদ রানা।

/জেবি/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের