রংপুর অঞ্চলে ভূমিকম্প, ঘরবাড়ি ছেড়ে খোলা স্থানে অনেকে

রংপুর প্রতিনিধি
০৮ জুন ২০২৬, ০০:০৬ আপডেট : ০৮ জুন ২০২৬, ০০:০৬

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। এর অংশ হিসেবে রংপুর অঞ্চলেও ভূমিকম্প হয়েছে। রবিবার (৭ জুন) রাত ১১টা ৩৭ মিনিটে এই ভূমিকম্প হয়। তাৎক্ষণিকভাবে এতে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে রংপুর নগরীর বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

ইউরোপীয় মেডিটেরিয়ান সিসমলজিকাল সেন্টার জানিয়েছে, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ভুটানের থিম্পু থেকে ২৮ কিমি উত্তর পূর্বে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩।

রংপুর আবহাওযা অফিসের সহকারী আবহাওয়াবিদ মোস্তাফিজুর রহমান বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, এর উৎপত্তিস্থল ছিল ভুটান। এতে রংপুর অঞ্চলের বিভিন্ন জেলায় ভূমিকম্প অনুভূত হয়। তবে এখন পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির তথ্য আমরা পাইনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, কম্পনটি মাত্র কয়েক সেকেন্ড স্থায়ী হলেও আতঙ্কে মানুষ বহুতল ভবন ও ঘরবাড়ি ছেড়ে রাস্তায় এবং খোলা স্থানে আশ্রয় নেন অনেকে।

/এএম/ 
সম্পর্কিত
ভূমিকম্পে কেঁপে উঠলো দক্ষিণ এশিয়ার দুই দেশ
তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্পে নিহত ১৮, আহত বহু
চীনের তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
সর্বশেষ খবর
উত্তেজনার চূড়ায় দুই কোরিয়া, জাতিসংঘে চিঠি চালাচালি
উত্তেজনার চূড়ায় দুই কোরিয়া, জাতিসংঘে চিঠি চালাচালি
ডি থ্রির নিলামে শরিফুলকে নিয়ে কাড়াকাড়ি!
ডি থ্রির নিলামে শরিফুলকে নিয়ে কাড়াকাড়ি!
কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে, একজনের ‍মৃত্যু
কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে, একজনের ‍মৃত্যু
আওয়ামী লীগের মতো বিএনপিও ক্ষমতা কুক্ষিগত করতে চেয়েছে: নাহিদ
আওয়ামী লীগের মতো বিএনপিও ক্ষমতা কুক্ষিগত করতে চেয়েছে: নাহিদ
সর্বাধিক পঠিত
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার