বিয়ের আলাপ রূপ নিলো সংঘর্ষে, মোটরসাইকেলে আগুন ও বাড়িঘর ভাঙচুর

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৮ অক্টোবর ২০২৬, ২২:১৭ আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ২২:১৭

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় বিয়ের প্রস্তাবে অসম্মতিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। এ সময় মোটরসাইকেলে আগুন দেওয়া ছাড়াও কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বিজয়নগর থানার ওসি মোহাম্মদ আহসান।

তবে বুধবার বিকাল সাড়ে ৫টা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনও মামলা হয়নি। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, কাশিনগর গ্রামের এক কিশোরীর জন্য একই গ্রামের হুমায়ুন মিয়ার ছেলে রাকিব মিয়ার বিয়ের প্রস্তাব দেওয়া হয়। তবে কিশোরীর পরিবার প্রস্তাবে সম্মতি না দেওয়ায় দুই পক্ষের মধ্যে তীব্র বিরোধের সৃষ্টি হয়।

এরই জেরে মঙ্গলবার সন্ধ্যায় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে নারী-পুরুষসহ কমপক্ষে ১০ জন আহত হন। সংঘর্ষের একপর্যায়ে প্রতিপক্ষের একটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয় এবং কয়েকটি বাড়িঘরে ভাঙচুর চালানো হয়।

খবর পেয়ে বিজয়নগর থানার এসআই মাহবুবের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

সিঙ্গারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষের কমপক্ষে ১০ জন আহত হওয়া ও কয়েকটি বাড়িঘর ভাঙচুরের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

বিজয়নগর থানার ওসি মোহাম্মদ আহসান বলেন, মেয়েসংক্রান্ত বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
২০ দিন আগে ইরাক থেকে ফিরেছিলেন, সড়কে প্রাণ গেলো প্রবাসীর
ফ্রান্সে চার লাখের বেশি মানুষের শান্তিপূর্ণ বিক্ষোভ, রাত নামতেই সংঘর্ষ
দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেলো ৩ জনের
সর্বশেষ খবর
এক এলাকায় একইদিনে দুইবার উচ্ছেদ অভিযান চালালো ডিএনসিসি
এক এলাকায় একইদিনে দুইবার উচ্ছেদ অভিযান চালালো ডিএনসিসি
আইইডিসিআর-এর পরিচালকের ওপর হামলা: তিন সদস্যের কমিটি  
আইইডিসিআর-এর পরিচালকের ওপর হামলা: তিন সদস্যের কমিটি  
‘গান-বাজনা অনৈসলামিক’, কবরস্থানের পাশে অনুষ্ঠান না করতে ইউএনওকে চিঠি
‘গান-বাজনা অনৈসলামিক’, কবরস্থানের পাশে অনুষ্ঠান না করতে ইউএনওকে চিঠি
আশ্রয়ণ প্রকল্পের ছয়টি ঘর অন্যদের দখলে, সরিয়ে দিলো প্রশাসন
আশ্রয়ণ প্রকল্পের ছয়টি ঘর অন্যদের দখলে, সরিয়ে দিলো প্রশাসন
সর্বাধিক পঠিত
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী
কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী
ইউরোপের ট্রেনের সঙ্গে বন্দে ভারতের তুলনা করে যা জানালেন পোল্যান্ডের পর্যটক
ইউরোপের ট্রেনের সঙ্গে বন্দে ভারতের তুলনা করে যা জানালেন পোল্যান্ডের পর্যটক
এখন কী করবেন নেতানিয়াহু
এখন কী করবেন নেতানিয়াহু
নেশার কারণে গান ছাড়িনি: আনুশেহ আনাদিল
নেশার কারণে গান ছাড়িনি: আনুশেহ আনাদিল