কুড়িগ্রামে ট্রাক উল্টে রেললাইনে, সারা দেশের সঙ্গে যোগাযোগ বন্ধ

কুড়িগ্রাম প্রতিনিধি
১৮ জুন ২০২৬, ১৩:১৮আপডেট : ১৮ জুন ২০২৬, ১৩:১৮

কুড়িগ্রামের রাজারহাটে বালুভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ায় রেলনাইন স্থানচ্যুত হয়েছে। এতে কুড়িগ্রামের সঙ্গে দেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) কুড়িগ্রামের রাজারহাট উপজেলার পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় কুড়িগ্রাম-তিস্তা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

সরেজমিন দেখা গেছে, ট্রাক উল্টে রেলপথের ওপর পড়ে রেলপথ স্থানচ্যুত হওয়ায় কুড়িগ্রামগামী কুড়িগ্রাম এক্সপ্রেস আন্তঃনগর ট্রেন বৃস্পতিবার সকালে কুড়িগ্রাম পৌঁছাতে পারেনি। তিস্তা রেলস্টেশন থেকে ট্রেনটি ফের ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। এতে দুর্ভোগে পড়েন ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেসের শত শত যাত্রী। নির্ধারিত সময়ে স্টেশনে এসে ট্রেন না পেয়ে অনেককে বিকল্প পরিবহনে করে ছুটতে হয়েছে তিস্তা রেলওয়ে স্টেশনের দিকে।

সকালে ট্রেন ধরতে কুড়িগ্রাম রেলওয়ে স্টেশনে আসা যাত্রীরা হঠাৎ করেই জানতে পারেন, ট্রেনটি কুড়িগ্রাম পর্যন্ত আসতে পারবে না। এতে মুহূর্তেই দেখা দেয় ভোগান্তি।

জাহাঙ্গীর আলম নামে এক যাত্রী বলেন, সকালে কুড়িগ্রাম স্টেশনে এসে জানতে পারি ট্রেন আসবে না। পরে বাধ্য হয়ে অটোরিকশায় তিস্তা স্টেশনের উদ্দেশে রওনা দিই। আমার মতো শত শত যাত্রী চরম ভোগান্তিতে পড়েন। শিশু, নারী ও বয়স্ক যাত্রীদের দুর্ভোগ ছিল বেশি। অনেককে তিস্তা পৌঁছাতে অতিরিক্ত ভাড়া গুনতে হয়েছে।

কুড়িগ্রাম রেল স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার কনিকা আক্তার বলেন, বালুভর্তি একটি ট্রাক রেললাইনের ওপর উল্টে পড়ায় লাইন ব্লক হয়ে গেছে। ট্রাকটি সরিয়ে রেলপথ ট্রেন চলাচল উপযোগী করার কাজ চলছে। রেল চলাচল স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে জেনেছি।

/আরকে/
সম্পর্কিত
ভারত ভ্রমণে চণ্ডীগড় যাচ্ছেন? জানুন ট্রেনযাত্রায় ৩৬ দিনের বাড়তি সতর্কতা
যাত্রী চলাচল বন্ধ থাকলেও ভারতের সঙ্গে চালু আছে পণ্যবাহী ট্রেন
ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন চালুর উদ্যোগ, অর্থায়ন মিললে বাস্তবায়ন
সর্বশেষ খবর
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪৭৮ মামলা
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪৭৮ মামলা
রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কেন নিরাপত্তাহীন ছাত্রীরা?
রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কেন নিরাপত্তাহীন ছাত্রীরা?
বাংলাদেশের পর্যটনকেন্দ্রে ‘ওভারট্যুরিজম’ কতটা সমস্যা হয়ে উঠছে
বাংলাদেশের পর্যটনকেন্দ্রে ‘ওভারট্যুরিজম’ কতটা সমস্যা হয়ে উঠছে
তৃণমূল পশ্চিমবঙ্গকে ‘বৃহত্তর বাংলাদেশ’ বানাতে চেয়েছিল, দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দুর
তৃণমূল পশ্চিমবঙ্গকে ‘বৃহত্তর বাংলাদেশ’ বানাতে চেয়েছিল, দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দুর
সর্বাধিক পঠিত
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
রাজীবের মায়ের স্বপ্ন পূরণ
রাজীবের মায়ের স্বপ্ন পূরণ