আদালতের কাজে বাধা

বগুড়ায় আ. লীগ নেতাসহ ৪৩০ জনের বিরুদ্ধে দুটি মামলা

বগুড়া প্রতিনিধি
১১ এপ্রিল ২০১৬, ১৮:৫৩আপডেট : ১১ এপ্রিল ২০১৬, ২০:০৭

দুই নেতাকে আটক করার প্রতিবাদে ক্ষমতাসীন দলের নেতাকর্মী ও সমর্থকরা থানা ঘেরাও এবং উপজেলা সহকারী কমিশনারের কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করা হয় বগুড়ার শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের কাজে বাধা এবং উপজেলা ভূমি অফিস ভাঙচুরের ঘটনায় আওয়ামী লীগের দুই নেতাসহ ৪৩০ জনের বিরুদ্ধে দুটি মামলা করা হয়েছে।
গত রবিবার (১০ এপ্রিল) রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরুজুল ইসলাম শেরপুর থানায় এ দুটি মামলা দায়ের করেন। তবে সোমবার বিকাল পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।
জানা গেছে, শেরপুর পৌর আওয়ামী লীগ নেতা চন্দন কুমার দাস রিংকু ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রতন কর্মকারের নেতৃত্বে শেরপুরের উত্তর সাহাপুর এলাকায় করতোয়া নদীতে ড্রেজার মেশিন বসিয়ে দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করছিলেন। ফলে নদী তীরে ভাঙন দেখা দেওয়ায় আশপাশের জনগণের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। গত রবিবার বেলা সাড়ে ১১টার দিকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরুজুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থল থেকে দুটি ড্রেজার মেশিন জব্দ করেন। এতে চন্দন দাস রিংকু, রতন কর্মকার ও তাদের লোকজন বাধা দিতে আসলে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়। পরে ক্ষমতাসীন দলের নেতাকর্মী ও সমর্থকরা থানা ঘেরাও করলে আটককৃতদের ছেড়ে দেয় পুলিশ। এরপর ২৫-৩০ জনের একদল দুর্বৃত্ত উপজেলা সহকারী কমিশনারের কার্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। সন্ধ্যায় জেলা প্রশাসক আশরাফ উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করে মামলার নির্দেশ দেন।

উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরুজুল ইসলাম বলেন, আদালতের কাজে বাধা দেওয়ায় চন্দন দাস রিংকুসহ ৪শ’ জন এবং তার কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করায় অজ্ঞাত আরও ৩০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. এরফান বলেন, সোমবার বিকাল পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

/এসএনএইচ/এএইচ/

আরও খবর পড়ুন-

বগুড়ায় আ’লীগ নেতাসহ ৪৩০ জনের বিরুদ্ধে দুটি মামলা

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে