আগের সিদ্ধান্ত স্থগিত, এবার এইচএস‌সি পরীক্ষা শে‌ষে কু‌ড়িগ্রামে টানা ৭ দিন লোডশেডিং

কু‌ড়িগ্রাম প্রতি‌নি‌ধি
২৭ জুলাই ২০২৬, ২২:১১আপডেট : ২৭ জুলাই ২০২৬, ২২:১১

গ্রিড সঞ্চালন লাই‌নের উন্নয়নকা‌জের সু‌বিধা‌র্থে কু‌ড়িগ্রাম জেলাজু‌ড়ে টানা সাত দিন লোড‌শে‌ডিং দেওয়ার সিদ্ধান্ত থে‌কে আপাতত স‌রে এ‌সে‌ছে পাওয়ার গ্রিড কোম্পা‌নি বাংলা‌দেশ পিএল‌সি। চলমান এইচএস‌সি পরীক্ষা শে‌ষে আগামী ৮ আগস্ট থে‌কে পূর্ব‌নির্ধা‌রিত উন্নয়নকাজ করা হ‌বে ব‌লে সিদ্ধান্ত নেওয়া হ‌য়ে‌ছে। 

নর্দান ই‌লে‌কট্রিসি‌টি সাপ্লাই কোম্পা‌নি (নেস‌কো) কু‌ড়িগ্রা‌মের নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম এ তথ্য বাংলা ট্রিবিউনকে নি‌শ্চিত ক‌রে‌ছেন। 

এর আ‌গে আগামী ২৯ জুলাই থে‌কে ৫ আগস্ট পর্যন্ত টানা সাত দিন জেলাজু‌ড়ে লোড‌শে‌ডিং হওয়ার সম্ভাবনার কথা জা‌নি‌য়ে‌ছিল পাওয়ার গ্রিড কোম্পা‌নি বাংলা‌দেশ। চলমান এইচএস‌সি পরীক্ষা এবং গর‌মে লোড‌শে‌ডিং‌য়ের সিদ্ধা‌ন্তে জেলাজু‌ড়ে সমা‌লোচনা ও প্রতিবাদ শুরু হয়। এ অবস্থায় সিদ্ধান্ত থে‌কে স‌রে আ‌সে পাওয়ার গ্রিড।

নেস‌কোর কু‌ড়িগ্রা‌মের নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম বাংলা ট্রিবিউনকে ব‌লেন, ‘এইচএস‌সি পরীক্ষাকে বি‌বেচনায় নি‌য়ে সঞ্চালন লাই‌নের উন্নয়নকা‌জ আগামী ৭ আগস্ট পর্যন্ত স্থ‌গিত করা হ‌য়ে‌ছে। মৌ‌খিক বার্তায় এ তথ্য জানা‌নো হ‌য়ে‌ছে। ৮ আগস্ট আবার একই পদ্ধ‌তি‌তে সঞ্চালন লাই‌নের উন্নয়নকাজ শুরু করা হ‌বে। তখন জেলায় লোড‌শে‌ডিং হতে পা‌রে। নেস‌কো এবং পল্লী বিদ্যুৎ উভয় পর্যা‌য়ের গ্রাহকরা এর আওতায় পড়‌বেন। কাজ শে‌ষে ফের বিদ্যুৎ সঞ্চালন স্বাভা‌বিক হ‌বে।’

/এএম/ 
সম্পর্কিত
এইচএসসি পরীক্ষাকেন্দ্রে নকল সরবরাহের অভিযোগে শিক্ষকের কারাদণ্ড, ৫ শিক্ষার্থী বহিষ্কার
এইচএসসির ইংরেজি ভার্সনের প্রশ্নপত্র ভুলে ভরা, ক্ষুব্ধ পরীক্ষার্থীরা
চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু আজ
সর্বশেষ খবর
আমিরাতের ভিসা বাতিল নিয়ে যা বলছে দূতাবাস 
আমিরাতের ভিসা বাতিল নিয়ে যা বলছে দূতাবাস 
আ.লীগ আমলের ৩২ যুগ্মসচিবকে বাধ্যতামূলক অবসর
আ.লীগ আমলের ৩২ যুগ্মসচিবকে বাধ্যতামূলক অবসর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
বিশ্বকাপে সেরা গোল কোনটি জানালো ফিফা
বিশ্বকাপে সেরা গোল কোনটি জানালো ফিফা
সর্বাধিক পঠিত
প্রধান শিক্ষিকার রিল ভিডিও ভাইরালের পর বিতর্ক, তদন্তে শিক্ষা বিভাগ
প্রধান শিক্ষিকার রিল ভিডিও ভাইরালের পর বিতর্ক, তদন্তে শিক্ষা বিভাগ
এক মিনিটেই মিলবে ৫ লাখ টাকা, চার দিনে ২ কোটি
এক মিনিটেই মিলবে ৫ লাখ টাকা, চার দিনে ২ কোটি
রাজধানীতে বাস-সিএনজির সংখ্যা অর্ধেক হয়ে গেলো কেন
রাজধানীতে বাস-সিএনজির সংখ্যা অর্ধেক হয়ে গেলো কেন
বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো
বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো
একসঙ্গে ছাত্রদলের ৪ নেতার পদত্যাগ
একসঙ্গে ছাত্রদলের ৪ নেতার পদত্যাগ