কষ্ট করে জমালেন ২ লাখ টাকা, খেয়ে ফেলেছে উইপোকা, কৃষক দম্পতির কান্না

গাইবান্ধা প্রতিনিধি 
০৯ আগস্ট ২০২৬, ০২:২৪আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ০২:২৪

কষ্ট করে জমানো টাকা নিরাপদে রাখার জন্য কাঠের বাক্সে রেখেছিলেন কৃষক তোফাজ্জল হোসেন। কিন্তু সেই বাক্স খুলতেই চোখে পড়লো ভয়াবহ দৃশ্য—এক হাজার টাকার নোটের বান্ডিলে থাকা প্রায় ২ লাখ টাকা উইপোকায় কেটে ছিন্নভিন্ন করে ফেলেছে। 

শুক্রবার (৭ আগস্ট) বিকালে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের ধুমাইটারি গ্রামের ৮ নম্বর ওয়ার্ডে ঘটে হৃদয়বিদারক এই ঘটনা।

কৃষক তোফাজ্জল হোসেন ওই গ্রামের বাসিন্দা। স্ত্রী ও তিন মেয়েকে নিয়ে তার সংসার। দুই মেয়ের বিয়ে হয়েছে। তারা ঢাকায় চাকরি করেন।

পরিবারের ভবিষ্যৎ ও প্রয়োজনের কথা চিন্তা করে মেয়ের জামাইয়ের দেওয়া ৫০ হাজার টাকা, নিজের জমানো সঞ্চয় এবং জমি বন্ধক রেখে পাওয়া টাকা মিলিয়ে প্রায় ২ লাখ টাকা ঘরে থাকা একটি কাঠের বাক্সে জমিয়ে ছিলেন তোফাজ্জল। 

কৃষক দম্পতির কান্না

কিন্তু অসাবধানতায় সেই সঞ্চয়ের হয়ে গেলো সর্বনাশ। বাক্স খুলে টাকা বের করতে গিয়ে দেখেন, উইপোকায় কেটে নষ্ট করে দিয়েছে টাকার বান্ডিলগুলো।

কষ্টার্জিত সঞ্চয় এভাবে নষ্ট হতে দেখে কান্নায় ভেঙে পড়েন তোফাজ্জল। একই সঙ্গে দিশেহারা হয়ে পড়েছেন তার স্ত্রীও।

কৃষক তোফাজ্জল আক্ষেপ করে বলেন, 'অনেক কষ্ট করে টাকাগুলো জমিয়েছিলাম। কিন্তু উইপোকা সব শেষ করে দিয়েছে। এখন কীভাবে এই ক্ষতি সামলাবো, বুঝতে পারছি না।'

প্রতিবেশীরা জানান, পরিবারটি আর্থিকভাবে অসচ্ছল। দীর্ঘদিনের কষ্টার্জিত সঞ্চয় হারিয়ে পরিবারটি এখন চরম সংকটে পড়েছে।

এ অবস্থায় স্থানীয় বাসিন্দারা পরিবারটির পাশে দাঁড়াতে স্থানীয় প্রশাসন ও সরকারের প্রতি সহায়তার আহ্বান জানিয়েছেন।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাংবাদিককে মারধর, বিএনপি-ছাত্রদলের ১৪ নেতাকর্মীর নামে থানায় এজাহার
সাংবাদিককে মারধর, বিএনপি-ছাত্রদলের ১৪ নেতাকর্মীর নামে থানায় এজাহার
কেন ট্রেনের নিচে জীবন দিলেন পোশাকশ্রমিক দম্পতি?
কেন ট্রেনের নিচে জীবন দিলেন পোশাকশ্রমিক দম্পতি?
গাইবান্ধায় নদীভাঙন রোধে ১ হাজার ৮০০ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন হবে: প্রতিমন্ত্রী
গাইবান্ধায় নদীভাঙন রোধে ১ হাজার ৮০০ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন হবে: প্রতিমন্ত্রী
কষ্ট করে জমালেন ২ লাখ টাকা, খেয়ে ফেলেছে উইপোকা, কৃষক দম্পতির কান্না
কষ্ট করে জমালেন ২ লাখ টাকা, খেয়ে ফেলেছে উইপোকা, কৃষক দম্পতির কান্না
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী
নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী
প্রদর্শনীতে মুজিব থাকলেও জিয়া না থাকার কারণ জানালেন জামায়াত আমির
প্রদর্শনীতে মুজিব থাকলেও জিয়া না থাকার কারণ জানালেন জামায়াত আমির
বঙ্গোপসাগরে এক জালেই ধরা পড়লো ৪৮ লাখ টাকার ইলিশ
বঙ্গোপসাগরে এক জালেই ধরা পড়লো ৪৮ লাখ টাকার ইলিশ
পাঁচ তারকা হোটেলে অভিযান, পাওয়া গেলো পচা মাংস ও মেয়াদোত্তীর্ণ দুধ
পাঁচ তারকা হোটেলে অভিযান, পাওয়া গেলো পচা মাংস ও মেয়াদোত্তীর্ণ দুধ
জামায়াত আমিরের বাসায় মুক্তিযুদ্ধের ইতিহাস উপস্থাপন নিয়ে বিতর্ক
জামায়াত আমিরের বাসায় মুক্তিযুদ্ধের ইতিহাস উপস্থাপন নিয়ে বিতর্ক