জামায়াতের সঙ্গে জোট ছাড়ার কারণ জানালেন মুফতি ফয়জুল করীম

রংপুর প্রতিনিধি
১১ আগস্ট ২০২৬, ০৯:০০আপডেট : ১১ আগস্ট ২০২৬, ০৯:০০

ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, ‘আমরা নির্বাচনের আগে কোরআনের পক্ষে একটি ভোটের বাক্স করেছিলাম। স্টিয়ারিংয়ে ছিলেন পীর সাহেব চরমোনাই। আমাদের কাফেলা চলছিল সাহসের সঙ্গে। আশা ছিল, দেশে ইসলামী হুকুমাত প্রতিষ্ঠা হবে। হঠাৎ দেখি স্টিয়ারিংয়ে চরমোনাই পীর সাহেব নেই। আমরা দেখি, কাফেলা মদিনা থেকে আমেরিকার দিকে চলে যাচ্ছে। সেজন্য আমরা জোট ত্যাগ করেছিলাম। আমরা ইসলামের জন্য ক্ষমতা ত্যাগ করতে পারি, কিন্তু ক্ষমতার জন্য ইসলাম ত্যাগ করতে পারি না।’

সোমবার (১০ আগস্ট) সন্ধ্যায় রংপুর টাউন হলে মহানগর ইসলামী আন্দোলন আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ফয়জুল করীম বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেই স্বীকার করেছেন, আমরা এখন পর্যন্ত ঘুষ-দুর্নীতি বন্ধ করতে পারিনি। আমি বলছি বাংলাদেশে কেয়ামত পর্যন্ত ঘুষ-দুর্নীতি বন্ধ হবে না। একমাত্র ইসলামি হুকুমাত কায়েম করা ছাড়া বন্ধ করা সম্ভব হবে না।’

তিনি বলেন, ‘একমাত্র ইসলামি হুকুমাত কায়েম হলে মানুষের অধিকার বাস্তবায়ন হবে। এটি হলে ১০ বছরের মধ্যে সমস্ত গরিব মানুষ দরিদ্রসীমার ওপরে চলে যাবে। নারীদের ইজ্জত রক্ষা হবে, তারা সমঅধিকার নয়, ন্যায্য অধিকার পাবে।’

এ সময় তিনি ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের সংগঠনকে শক্তিশালী করতে দাওয়াতি কার্যক্রম বৃদ্ধির আহ্বান জানান।

ইসলামী আন্দোলন রংপুর মহানগরের সভাপতি হাফেজ মাওলানা আব্দুর রহমান কাসেমীর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন- কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যাপক ডা. আক্কাস আলী সরকার। বক্তব্য দেন ইসলামী আন্দোলন জেলা শাখার সভাপতি এ টি এম গোলাম মোস্তফা বাবু, সেক্রেটারি মুহা. মাহমুদুর রহমান রিপন সরকার প্রমুখ।

/এফআর/
সম্পর্কিত
এনটিআরসিএর পরিবর্তে ম্যানেজিং কমিটি কোনোভাবেই মানা হবে না: জামায়াত আমির
এনটিআরসিএ বাতিল হলে সরকার পতনের ডাক দেওয়া হবে: রাবি শিবির সভাপতি 
ফের আলোচনায় ৭০ অনুচ্ছেদ
সর্বশেষ খবর
ইরানি হামলার হুমকি: এয়ার ফোর্স ওয়ানে নয়, ছোট বিমানে তুরস্ক ছাড়েন ট্রাম্প
ইরানি হামলার হুমকি: এয়ার ফোর্স ওয়ানে নয়, ছোট বিমানে তুরস্ক ছাড়েন ট্রাম্প
নিরাপদ সঞ্চয়ের নির্ভরযোগ্য প্রতীক ‘ব্যাংক এশিয়া’
নিরাপদ সঞ্চয়ের নির্ভরযোগ্য প্রতীক ‘ব্যাংক এশিয়া’
চালে ভেজা ফোন শুকানোর পদ্ধতি কতটা কার্যকর? জানুন আসল সত্য
চালে ভেজা ফোন শুকানোর পদ্ধতি কতটা কার্যকর? জানুন আসল সত্য
৪৮ পদে নিয়োগ দেবে মাদ্রাসা শিক্ষা বোর্ড 
৪৮ পদে নিয়োগ দেবে মাদ্রাসা শিক্ষা বোর্ড 
সর্বাধিক পঠিত
‘ওসি কোথায়?’ প্রশ্নের পর থানাতেই সিআইডি ইন্সপেক্টরকে থাপ্পড়, কৃষকদল নেতা আটক
‘ওসি কোথায়?’ প্রশ্নের পর থানাতেই সিআইডি ইন্সপেক্টরকে থাপ্পড়, কৃষকদল নেতা আটক
সমুদ্রের ৫০০০ মিটার গভীর থেকে তেল-গ্যাস উত্তোলন শুরু চীনের
সমুদ্রের ৫০০০ মিটার গভীর থেকে তেল-গ্যাস উত্তোলন শুরু চীনের
‘খুব ভয়ে আছি, স্ত্রী-সন্তানকে টাকা পাঠাতে পারছি না’, বললেন বাফুফের বিদেশি কোচ
‘খুব ভয়ে আছি, স্ত্রী-সন্তানকে টাকা পাঠাতে পারছি না’, বললেন বাফুফের বিদেশি কোচ
এমপির গলায় রামদা ধরে বাড়িসহ সব সম্পত্তি লিখে নিলো কারা?
এমপির গলায় রামদা ধরে বাড়িসহ সব সম্পত্তি লিখে নিলো কারা?
এনটিআরসিএ বাতিল হলে সরকার পতনের ডাক দেওয়া হবে: রাবি শিবির সভাপতি 
এনটিআরসিএ বাতিল হলে সরকার পতনের ডাক দেওয়া হবে: রাবি শিবির সভাপতি