বিএনপি দেশ ছেড়ে যাওয়ার ও আত্মসমর্পণ করার দল না: সমাজকল্যাণমন্ত্রী

হিলি প্রতিনিধি
২৯ আগস্ট ২০২৬, ১৪:২০আপডেট : ২৯ আগস্ট ২০২৬, ১৪:২০

সমাজকল্যাণমন্ত্রী ডা.এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘অনেকে বিএনপিকে খুবই ছোট মনে করার চেষ্টা করে। মনে করে বিএনপিকে ধাক্কা দিলেই মনে হয় চলে যাবে। অতীতে অনেকে এরকম কথা বলেছেন। কিন্তু যারা বলেছিলেন, বিএনপিকে ১০ দিনও ক্ষমতায় থাকতে দেবেন না তারাই কিন্তু আজকে বাংলাদেশ ছেড়ে পালিয়ে চলে গেছেন।’

দিনাজপুরের হাকিমপুর উপজেলার খট্টামাধবপাড়া ইউনিয়ন বিএনপি ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে শনিবার (২৯ আগস্ট) বেলা ১১টায় পাউশগাড়া স্কুল মাঠে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এ জেড এম জাহিদ বলেন, ‘এখনও যারা দুঃস্বপ্ন দেখছেন যে কাল দিন বাদে বিএনপিকে একটু নাড়া দিলেই, ইচ্ছা করলেই বিএনপিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে- তাদের জানার জন্য বলি, বিএনপির শেকড় হচ্ছে এই জনগণের মাঝে। বিএনপি কখনও দেশ ছেড়ে যায়ও নাই, বিএনপি আত্মসমর্পণ করার দল না। বিএনপির নেতা শহীদ জিয়াউর রহমান এবং মরহুমা বেগম খালেদা জিয়া জীবনে আত্মসমর্পণও করেন নাই, আপস করেন নাই এবং জনগণকে একলা ফেলে পালিয়েও যান নাই। কাজেই বিএনপি তো জনগণের দল এবং জনগণকে পাশে নিয়ে অন্যায়ের প্রতিবাদ করার দলের নাম বিএনপি। বিএনপি মানে জনগণের পক্ষে কথা বলার দল, গণতন্ত্র রক্ষার দল, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার দল, গণতন্ত্রকে অব্যাহত রাখার দলের নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।’

তিনি বলেন, ‘যারা বিএনপিকে ভয় দেখান, কিছু কিছু চোখ রাঙানি দেখান বা দেখানোর চেষ্টা করেন, তাদের জন্য বলি, গণতন্ত্রের ভাষায় কথা বলুন। দয়া করে জনগণের কাছে আসুন, জনগণ যাদেরকে দায়িত্ব দেবে তারাই দায়িত্ব পালন করবে। দুইতৃতীয়াংশের বেশি মানুষ দেশ পরিচালনার জন্য তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে দায়িত্ব দিয়েছে। অপেক্ষা করুন, জনগণের কাছে যান, জনগণই আবার পুনরায় যাকে রায় দেবে, তারা দায়িত্বপ্রাপ্ত হয়ে দেশ পরিচালনার চেষ্টা করবে। অহেতুক বিশৃঙ্খলা সৃষ্টি করে জনদুর্ভোগ ডেকে আনবেন না। কারণ জনগণ কিন্তু সবাই সজাগ এবং জনগণ জানে এই জনদুর্ভোগের কীভাবে প্রতিরোধ করতে হয়। বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে যেকোনও ধরনের ষড়যন্ত্র মোকাবিলা করার জন্য প্রস্তুত রয়েছে।’

এর আগে তিনি মতবিনিময় সভায় হাজির হলে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ফুল ছিটিয়ে তাকে বরণ করেন ও তাকে গার্ড অব অনার প্রদান দেওয়া হয়। পরে তিনি জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মতবিনিময়সভার কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। পরে তাকে ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠন এবং বিভিন্ন স্কুল ও মাদ্রাসার পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

খট্টামাধবপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি সামছুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন চৌধুরী লাবুর সঞ্চালনায় সেখানে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোকারম হোসেন, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, থানার ওসি জাকির হোসেনসহ অনেকে।

/এফআর/
সম্পর্কিত
স্থানীয় নির্বাচনে যাদের সমর্থন দেবে বিএনপি, জানালেন প্রতিমন্ত্রী
সংস্কৃতিমন্ত্রীকে নিয়ে নয়নের বিস্ফোরক মন্তব্য, বসতে চান না একসঙ্গে
খুলনায় গভীর রাতে বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
সর্বশেষ খবর
চাকরি পেলেন গুম-খুনের শিকার ও জুলাই আন্দোলনে নিহতদের ৭৪ স্বজন
চাকরি পেলেন গুম-খুনের শিকার ও জুলাই আন্দোলনে নিহতদের ৭৪ স্বজন
সোনিয়ার আত্মজীবনী প্রকাশে পেঙ্গুইনের ‘না’, কী আছে বইটিতে
সোনিয়ার আত্মজীবনী প্রকাশে পেঙ্গুইনের ‘না’, কী আছে বইটিতে
ব্রাহ্মণবা‌ড়িয়ার মানু‌ষের স‌ঙ্গে ভুল বোঝা‌বু‌ঝি,  হাসনাতের দুঃখপ্রকাশ
ব্রাহ্মণবা‌ড়িয়ার মানু‌ষের স‌ঙ্গে ভুল বোঝা‌বু‌ঝি, হাসনাতের দুঃখপ্রকাশ
পরীক্ষায় বই দেখে লেখা ৪ পরীক্ষার্থী বহিষ্কার, দুই শিক্ষককে অব্যাহতি
পরীক্ষায় বই দেখে লেখা ৪ পরীক্ষার্থী বহিষ্কার, দুই শিক্ষককে অব্যাহতি
সর্বাধিক পঠিত
জীবিত থাকতেই চল্লিশার আয়োজন করলেন এক ব্যক্তি, যা বললেন মুফতি
জীবিত থাকতেই চল্লিশার আয়োজন করলেন এক ব্যক্তি, যা বললেন মুফতি
মতিঝিল আইডিয়াল স্কুলে হচ্ছে কী
মতিঝিল আইডিয়াল স্কুলে হচ্ছে কী
জাতিসংঘ মহাসচিবের কাছে পরিচয়পত্র পেশ করলেন আইরিন খান
জাতিসংঘ মহাসচিবের কাছে পরিচয়পত্র পেশ করলেন আইরিন খান
গুলশানে স্পার আড়ালে ‘অনৈতিক কারবার’, নেপথ্যে কারা
গুলশানে স্পার আড়ালে ‘অনৈতিক কারবার’, নেপথ্যে কারা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১২ কিলোমিটার দীর্ঘ যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১২ কিলোমিটার দীর্ঘ যানজট