আগস্টের চেয়ে সেপ্টেম্বরে বিদ্যুতের অবস্থা ৫০ ভাগ ভালো হবে: সমাজকল্যাণমন্ত্রী

হিলি প্রতিনিধি
০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, স্বৈরাচার শুধু পালিয়ে যায় নাই, দেশের অর্থনীতিকে বিপর্যস্ত করে দিয়ে গেছে। সে জন্য আজকে বিদ্যুৎ নিয়ে সবাইকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। তবে আস্তে আস্তে বিদ্যুতের অবস্থার কিছুটা উন্নতি হচ্ছে। আগস্টে বিদ্যুতের যে অবস্থা ছিল, সেপ্টেম্বরের মধ্যে তার চেয়ে ৫০ ভাগ ভালো হবে। আপনাদের কষ্ট কমে যাবে।

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকালে দিনাজপুরের বিরামপুরে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে পল্লবী মোড়ে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, বিদ্যুতের সমস্যা আছে, কিন্তু বিদ্যুতের ট্রান্সফরমার ভাঙলে বিদ্যুৎ আসবে না, বিদ্যুতের তার কেটে দিলেও বিদ্যুৎ আসবে না। বিদ্যুৎ এমন এক জিনিস এটা পকেটে করে নিয়েও যাওয়া যাবে না। কাজেই ধৈর্য ধরতে হবে। সার নিয়ে ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্র রুখে দেওয়ার দায়িত্ব আপনাদের আমাদের সবার। সারের ডিলারদের কাছে পর্যাপ্ত সার দেওয়া হচ্ছে। সরবরাহ যদি তারা না করে, সেটার দিকে খেয়াল রাখার দায়িত্ব প্রশাসনসহ আমাদের সবার।

তিনি আরও বলেন, অনেকে যেকোনও কিছু নিয়ে মাঠ গরম করে মাঠ দখলের ভয় দেখায়। কিন্তু তারা তো জানে না বিএনপির জন্ম তো এই জনগণের ভেতর থেকে হয়েছে। কোনও অবস্থাতেই বিএনপি মাঠ বা রাজপথ ছেড়ে পালিয়ে যাওয়ার দল নয়। অনেকের ইতিহাস আছে আন্ডারগ্রাউন্ডে গুপ্ত হয়ে গিয়েছিলেন, অনেকের ইতিহাস আছে আত্মসমর্পণ করেছেন। কিন্তু বিএনপির ইতিহাস বীরের ইতিহাস, বিএনপি অস্ত্র হাতে যুদ্ধ করেছে, জনগণকে সাথে নিয়ে জনগণের অধিকার আদায় করেছে। কাজেই বিএনপিকে যারা দুর্বল ভাবেন অথবা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করে বিএনপিকে চোখ রাঙানি দেওয়ার চেষ্টা করেন, মনে রাখবেন বিএনপি জনগণকে সাথে নিয়ে আপনাদের সকল ষড়যন্ত্র রুখে দেবে।

তিনি বলেন, কোনও অবস্থাতেই ভাবার কারণ নেই, স্বৈরাচার পালিয়ে গেছে আর ফেরত আসার সুযোগ নেই। তারা কিন্তু দিন গুনছে, সুযোগ খুঁজছে কখন সেই চোরাবালির ওপর ভর করে তারা আবার বাংলাদেশের মানুষের ওপর চেপে বসবে। আপনাদের সবাইকে সজাগ ও সচেতন থাকতে হবে, যাতে কোনও অবস্থাতেই ষড়যন্ত্রকারীরা এই দেশে সফল হওয়ার কোনও সুযোগ না পায়।

এর আগে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পল্লবী মোড়ে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে এতে উপজেলা বিএনপির সভাপতি শফিকুল আলমসহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/এএম/আইএএম/
সম্পর্কিত
বর্তমান জ্বালানি সংকটের অনেকটাই আওয়ামী লীগের সময় তৈরি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী 
অনাস্থার কথা শুনে জামায়াত নেতা বললেন ‘বিয়ের আগেই তালাক হলো কীভাবে?’
শেখ হাসিনা রাজনীতিতে লাশের সংস্কৃতি চালু করেছিলেন: রিজভী
সর্বশেষ খবর
খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ট্রলার ডুবি, ৩৫ জন উদ্ধার
খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ট্রলার ডুবি, ৩৫ জন উদ্ধার
মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে ৪ শিক্ষক ও ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা
মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে ৪ শিক্ষক ও ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা
বর্তমান জ্বালানি সংকটের অনেকটাই আওয়ামী লীগের সময় তৈরি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী 
বর্তমান জ্বালানি সংকটের অনেকটাই আওয়ামী লীগের সময় তৈরি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী 
সরকারের ৬ মাসের উন্নয়ন সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান পানিসম্পদ প্রতিমন্ত্রীর 
সরকারের ৬ মাসের উন্নয়ন সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান পানিসম্পদ প্রতিমন্ত্রীর 
সর্বাধিক পঠিত
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে