১১ দলকে পায়ে হেঁটে লং মার্চ করতে বললেন রাশেদ খাঁন

রংপুর প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০২৬, ১৭:১৪আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১৭:১৪

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা রাশেদ খাঁন ১১ দলের ঢাকা থেকে রংপুর পর্যন্ত লং মার্চকে (শনিবার) ‘লং ড্রাইভ’ হিসেবে উল্লেখ করেছেন। তার দাবি, ‘এই কর্মসূচি ফ্যাসিস্ট আওয়ামী লীগকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য। গাড়িবহর নিয়ে নয়, পায়ে হেঁটে লং মার্চ করেন তাহলে জনবান্ধব হবে। আর এসব লং মার্চে সাধারণ মানুষের বিন্দুমাত্র সমর্থন নেই।’

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে জুলাই আন্দোলনের প্রথম শহীদ বেরোবি শিক্ষার্থী আবু সাইদের স্মৃতিফলক এবং তাকে গুলি করে হত্যার স্থান পরিদর্শনকালে সাংবাদিকদের এ কথা বলেন।

রাশেদ খাঁন বলেন, ‘এর আগে আমরা দেখেছি, আওয়ামী লীগকে নিয়ে লং মার্চ করতে। বিশেষ করে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটোয়ারী আওয়ামী লীগের নেতা প্রাডো গাড়িতে চড়ে ঢাকা থেকে চট্টগ্রাম গিয়েছিলেন। তাকে গাড়িতে খিলখিলিয়ে হেসে ছাত্রদল-যুবদল গেলো কই নির্লজ্জের মতো স্লোগান দিতে দেখেছে দেশের মানুষ।’

তিনি ১১ দলের নেতাদের উদ্দেশে বলেন, ‘আপনারা লং মার্চের নামে আওয়ামী লীগকে মাঠে নামার সুযোগ করে দিচ্ছেন। যার ফলাফল ভালো বয়ে আনবে না। একদিকে ১১ দল লং মার্চ করছে অন্যদিকে আওয়ামী লীগ মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে নাশকতা করার জন্য।’

তিনি বলেন, ‘জামায়াতের জন্যই আওয়ামী লীগের ফ্যাসিবাদী ব্যবস্থা নির্মূল করা সম্ভব হচ্ছে না।’

রাশেদ খাঁন বলেন, ‘১৯৯৬ সালে জামায়াত বুঝে হোক না বুঝে হোক বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে আন্দোলন করেছিল। এবারও তারা ফ্যাসিবাদকে সুযোগ করে দিচ্ছে।’

তিনি বলেন, ‘আপনারা লং মার্চ করেন, আমাদের সরকার আর বিএনপি সব ধরনের সহযোগিতা দিয়েছে কালকেও দেবে। তবে এই লং মার্চ যেন আওয়ামী লীগকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য না হয় সেটার দিকে লক্ষ্য রাখার আহ্বান জানাচ্ছি।’

এ সময় রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ফেরদৌস রহমানসহ বিএনপি ও ছাত্রদলের নেতৃবৃন্দ তার সঙ্গে ছিলেন।

এর আগে সকালে তিনি রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন। চিকিৎসা নিতে আসা রোগীদের খোঁজ নেন।

সেখানেও সাংবাদিকদের তিনি বলেন, ‘বিএনপি ক্ষমতায় আসার পর মানুষ ভালো চিকিৎসা সেবা পাচ্ছে। আরও উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করা হচ্ছে।’

সেখানে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
সন্ধ্যায় স্থায়ী কমিটির বৈঠকে বসছে বিএনপি
গুদাম থেকে সার লুটের নেপথ্যেসার সিন্ডিকেটের মূলহোতা বিএনপি নেতা, সহযোগী আ.লীগের সহসভাপতি
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
সর্বশেষ খবর
সন্ধ্যায় স্থায়ী কমিটির বৈঠকে বসছে বিএনপি
সন্ধ্যায় স্থায়ী কমিটির বৈঠকে বসছে বিএনপি
বাংলাদেশি এলিটা কিংসলে এখন কোচের ভূমিকায়
বাংলাদেশি এলিটা কিংসলে এখন কোচের ভূমিকায়
ছেলেকে বেঁধে সামনেই মাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, করলো ভিডিও
ছেলেকে বেঁধে সামনেই মাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, করলো ভিডিও
আর্জেন্টিনার খেলার ভেন্যু বদলে যাচ্ছে
আর্জেন্টিনার খেলার ভেন্যু বদলে যাচ্ছে
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ
জুমার নামাজের সময় পুলিশ লাইনে বিস্ফোরণ, প্রাণ গেলো ১৬ জনের
জুমার নামাজের সময় পুলিশ লাইনে বিস্ফোরণ, প্রাণ গেলো ১৬ জনের
তারেক রহমানকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি
তারেক রহমানকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি
মাঝ আকাশে বিমানে যাত্রীদের মারামারি, ভিডিও ভাইরাল
মাঝ আকাশে বিমানে যাত্রীদের মারামারি, ভিডিও ভাইরাল
অনুষ্ঠানের স্ক্রিনে শেখ হাসিনার ছবি ভেসে উঠায় দুই শিক্ষককে শোকজ
অনুষ্ঠানের স্ক্রিনে শেখ হাসিনার ছবি ভেসে উঠায় দুই শিক্ষককে শোকজ