আর্জেন্টিনার খেলার ভেন্যু বদলে যাচ্ছে

স্পোর্টস ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৩২আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৩২

ফিফা উইন্ডোতে ঘরের মাঠে তিনটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। চলতি মাসের শেষ ও অক্টোবরের শুরুতে হওয়া  ম্যাচগুলোর একটির ভেন্যুতে আসছে পরিবর্তন। মূল সূচি অনুযায়ী বুরকিনা ফাসোর বিপক্ষে প্রীতি ম্যাচটি বুয়েনেস আয়ারেসের মনুমেন্টালে খেলার কথা থাকলেও ম্যাচটি সেখানে হচ্ছে না। ম্যাচটি হতে পারে বোকা জুনিয়র্সের ঘরের মাঠ লা বোম্বোনেরায়।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, দ্বিতীয় ম্যাচটির ভেন্যু পরিবর্তনের বিষয়টি বিবেচনা করছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। শেষ মুহূর্তে কোনও সমস্যা না হলে আগামী ৩ অক্টোবর লা বোম্বোনেরাতেই মাঠে নামবে লিওনেল স্কালোনির দল।

লা বোম্বোনেরায় অবশ্য এটি আর্জেন্টিনার প্রথম ম্যাচ নয়। চলতি বছরের মার্চে এই মাঠেই দুটি প্রীতি ম্যাচ খেলেছিল বিশ্বচ্যাম্পিয়নরা। সেখানে মৌরিতানিয়াকে ২-১ গোলে এবং জাম্বিয়াকে ৫-০ গোলে হারিয়েছিল তারা।

আগামী ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত চলবে ফিফা উইন্ডো। আন্তর্জাতিক এই বিরতিতে মোট তিনটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ৩০ সেপ্টেম্বর কর্দোবার মারিও আলবের্তো কেম্পেস স্টেডিয়ামে বলিভিয়ার বিপক্ষে প্রথম ম্যাচটি খেলবে তারা।

এরপর ৩ অক্টোবর বুরকিনা ফাসোর বিপক্ষে ম্যাচটি সম্ভাব্যভাবে হবে লা বোম্বোনেরায়। ৬ অক্টোবর এল মনুমেন্টালে বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক বিরতি শেষ করবে আর্জেন্টিনা।

বেনিনের বিপক্ষে ম্যাচটি আর্জেন্টিনার জন্য বিশেষ। এটিই জাতীয় দলের হয়ে লিওনেল মেসির বিদায়ী ম্যাচ। বুয়েনস আইরেসের ৮৫ হাজার দর্শক ধারণক্ষমতার মনুমেন্টাল স্টেডিয়ামে হবে ম্যাচটি। ঘরের মাঠের দর্শকদের সামনে মেসিকে আনুষ্ঠানিক বিদায় জানাতেই এই বিশেষ আয়োজন করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

/টিএ/এপিএইচ/
সম্পর্কিত
ম্যারাডোনার পর যেমন বদলে ছিল আর্জেন্টিনা, মেসির পরও কি বদলাবে?
মেসিকে নিয়ে ইন্টার মায়ামির বাংলায় উচ্ছ্বাস
ধৈর্য হারিয়ে রেফারিদের ওপর মেসির ক্ষোভ
সর্বশেষ খবর
পদ্মাপাড়ের বাজারে ‘মোদি-মুল্লুকের মাছলি’, রহস্যটা কী
পদ্মাপাড়ের বাজারে ‘মোদি-মুল্লুকের মাছলি’, রহস্যটা কী
ওমান থেকে নিয়ে এলেন আধা কেজি স্বর্ণ, বিমানবন্দরে যেভাবে ধরা পড়লেন
ওমান থেকে নিয়ে এলেন আধা কেজি স্বর্ণ, বিমানবন্দরে যেভাবে ধরা পড়লেন
মালিবাগ রেলগেটে জোড়া ককটেল বিস্ফোরণ
মালিবাগ রেলগেটে জোড়া ককটেল বিস্ফোরণ
সকাল ৮টার আগেই শেষ সার বিতরণ, কৃষি কর্মকর্তা অবরুদ্ধ
সকাল ৮টার আগেই শেষ সার বিতরণ, কৃষি কর্মকর্তা অবরুদ্ধ
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ
পাকিস্তানে জুমার নামাজের সময় বিস্ফোরণ, প্রাণ গেলো ১৬ জনের
পাকিস্তানে জুমার নামাজের সময় বিস্ফোরণ, প্রাণ গেলো ১৬ জনের
তারেক রহমানকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি
তারেক রহমানকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি
মাঝ আকাশে বিমানে যাত্রীদের মারামারি, ভিডিও ভাইরাল
মাঝ আকাশে বিমানে যাত্রীদের মারামারি, ভিডিও ভাইরাল
অনুষ্ঠানের স্ক্রিনে শেখ হাসিনার ছবি ভেসে উঠায় দুই শিক্ষককে শোকজ
অনুষ্ঠানের স্ক্রিনে শেখ হাসিনার ছবি ভেসে উঠায় দুই শিক্ষককে শোকজ