গৃহস্থালির কাজে ব্যস্ত ছিলেন মা, ডোবায় ডুবে প্রাণ গেল দুই শিশুর

হিলি প্রতিনিধি
০১ অক্টোবর ২০২৬, ১৫:৪৭ আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ১৫:৪৭

দিনাজপুরের বিরামপুরে বাড়ির আঙিনায় খেলার সময় পাশের ডোবার পানিতে ডুবে মালিহা জান্নাত মেহেজাবিন (২) ও তাহিয়া জান্নাত (৩) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার ২নং কাটলা ইউনিয়নের উত্তর কাটলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মালিহা জান্নাত (২) ওই গ্রামের হুমায়ন কবিরের মেয়ে। তাহিয়া জান্নাত (৩) একই গ্রামের তারিকুল ইসলামের মেয়ে। শিশু দুজনেই প্রতিবেশী।

নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য সাজেদুল ইসলাম বলেন, বৃহস্পতিবার সকালে শিশু মালিহা জান্নাত ও তাহিয়া জান্নাত বাড়ির সামনে আঙিনায় খেলছিল। এ সময় দুই শিশুর মা বাড়িতে গৃহস্থালি কাজে ও বাবা বাড়ির বাহিরে কাজে ব্যস্ত ছিলেন। খেলার একপর্যায়ে শিশু দুটি বাড়ির সামনের একটি ডোবার দিকে চলে যায়।

কিছুক্ষণ পর ওই বাড়ির সামনে থাকা একটি হাফেজিয়া মাদ্রাসার কয়েকজন শিক্ষার্থী ডোবার পানিতে একটি শিশুকে ভাসতে দেখেন। তারা বিষয়টি দ্রুত মাদ্রাসার শিক্ষককে জানান। পরে শিক্ষকের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ডোবা থেকে মালিহা জান্নাতকে মৃত অবস্থায় উদ্ধার করেন। এরপর ঘটনাস্থল থেকে প্রায় দুই হাত দূরে পানিতে ডুবে থাকা অবস্থায় তাহিয়া জান্নাতকেও অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরিবারের সদস্যরা দ্রুত তাকে চিকিৎসার জন্য বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাহিয়া জান্নাতকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বিরামপুর থানার ওসি আবদুর রাজ্জাক বলেন,  বাড়ির পাশের ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পেয়েছি। পরে, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় জিডি হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তৃতীয় দফায় ৭৬৪১ গ্রাহকের ২৬ কোটি টাকা পরিশোধ হবে: আইডিআরএ
তৃতীয় দফায় ৭৬৪১ গ্রাহকের ২৬ কোটি টাকা পরিশোধ হবে: আইডিআরএ
বন্ধ ঘরে সাবেক শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ, দুর্গন্ধ পেয়ে উদ্ধার করলো পুলিশ
বন্ধ ঘরে সাবেক শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ, দুর্গন্ধ পেয়ে উদ্ধার করলো পুলিশ
রাজনৈতিক পরিচয়ের কারণে কারও প্রতি বৈষম্য করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী 
রাজনৈতিক পরিচয়ের কারণে কারও প্রতি বৈষম্য করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী 
শাড়ির টানে বিভিন্ন তাঁতপল্লিতে, ভ্রমণের সঙ্গে হবে কেনাকাটাও
শাড়ির টানে বিভিন্ন তাঁতপল্লিতে, ভ্রমণের সঙ্গে হবে কেনাকাটাও
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
বিবি না সিসি ক্রিম ত্বকের জন্য কোনটি বেশি উপযোগী?
বিবি না সিসি ক্রিম ত্বকের জন্য কোনটি বেশি উপযোগী?