পঞ্চগড়ের সাবেক এমপি নাইমুজ্জামান ভূঁইয়া গ্রেফতার

রংপুর প্রতিনিধি
০৬ অক্টোবর ২০২৬, ১১:০৬ আপডেট : ০৬ অক্টোবর ২০২৬, ১১:০৭

নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূঁইয়াকে  (৫১) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের কাজীপাড়া মিলনবাজার এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তা এবং গোপন ও বিশ্বস্ত সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে জানতে পারে, পঞ্চগড়ের আলোচিত আলামিন হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি নাঈমুজ্জামান ভূঁইয়া ওরফে মুক্তা পঞ্চগড় জেলায় অবস্থান করছেন।

এরপর পুলিশ সুপারের (এসপি) নির্দেশনায় ডিবি, পঞ্চগড় সদর, আটোয়ারী ও তেঁতুলিয়া থানার সমন্বয়ে একটি বিশেষ আভিযানিক দল গঠন করা হয়। কুইক রেসপন্স টিমের (কিউআরটি) সহায়তায় দলটি জেলার বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চালায়। একপর্যায়ে সদর থানার কাজীপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে নাঈমুজ্জামান ভূঁইয়াকে গ্রেফতার করা হয়।

পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে পঞ্চগড় সদর থানায় আলামিন হত্যা মামলাসহ একাধিক মামলা তদন্তাধীন রয়েছে।

পঞ্চগড়ের এসপি আবু সায়েম জানান, গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে নাঈমুজ্জামান ভূঁইয়াকে আদালতে সোপর্দ করা হয়েছে।

/আরএইচ/
সম্পর্কিত
ভারতে পালানোর সময় হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ২
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪৭, মামলা ৫৮
উপজেলা আওয়ামী লীগ নেতা ঢাকায় গ্রেফতার
সর্বশেষ খবর
স্কুল থেকেই শিশুদের ক্রীড়া-সংগীতে পারদর্শী করার উদ্যোগ পূর্ণাঙ্গ বাস্তবায়ন হবে: প্রধানমন্ত্রী
স্কুল থেকেই শিশুদের ক্রীড়া-সংগীতে পারদর্শী করার উদ্যোগ পূর্ণাঙ্গ বাস্তবায়ন হবে: প্রধানমন্ত্রী
ময়লা ফেলা নিয়ে বিরোধ, বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু
ময়লা ফেলা নিয়ে বিরোধ, বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু
যোগব্যায়াম, মোবিলিটি ও স্ট্রেংথ ট্রেনিংয়ে ফিট থাকছেন মনীষা কৈরালা
যোগব্যায়াম, মোবিলিটি ও স্ট্রেংথ ট্রেনিংয়ে ফিট থাকছেন মনীষা কৈরালা
সৌদিতে সেনা মোতায়েনে সম্মত মক্কা প্রতিরক্ষা জোটের দেশগুলো
সৌদিতে সেনা মোতায়েনে সম্মত মক্কা প্রতিরক্ষা জোটের দেশগুলো
সর্বাধিক পঠিত
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
‘৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’ অডিও ভাইরাল: যুব অধিকারের সভাপতি বহিষ্কার
‘৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’ অডিও ভাইরাল: যুব অধিকারের সভাপতি বহিষ্কার
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়